শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ১১ জুন, ২০২০, ০৭:২৮ সকাল
আপডেট : ১১ জুন, ২০২০, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফারাওদের মমিতেও পরানো হতো ঢাকাই মসলিন

মুসবা তিন্নি : [২] ঢাকাই মসলিনের ইতিহাস অনেক প্রাচীন। প্রাচীনকালে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিলো এর সুনাম। মসলিনের জাঁকালো সোন্দর্য মন জয় করেছিলো মিশরের ফারাও, গ্রীক ও মুঘল সম্রাটদের। ইতিহাস ও মিথলজি, উইকিপিডিয়া

[৩] ফারাওরা মমিকে সমাহিত করার সময় মমির সারাশরীর ঢাকাই মসলিন দিয়ে মুড়িয়ে দিতো। গ্রীকরা তাদের দেবী মূর্তিকে পরিয়ে রাখতো মসলিন।

[৪] মসলিনের রমরমা ব্যবসার লোভে এদেশে ছুটে এসেছিলো গ্রীক, আর্মেনিয়া, আরব ও ইংরেজ বণিক।

[৫] আরবের বণিক ও ঐতিহাসবেত্তা সোলায়মান নবম শতাব্দীতে তার লেখা বই 'সিলসিলাতি –তাওয়ারিখ এ বাংলার মসলিনের নান্দনিকতার কথা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, হাজার বছর আগেই আরব দুনিয়ায় মসলিন কাপড়ের বার্তা পৌঁছে গিয়েছিলো। তখন জেদ্দা, মসুল ও বসরা বন্দর দিয়ে আসতো বাংলার মসলিন।

[৬] প্রাচীনকালে মসলিনকে বলা হতো গঙ্গাবস্ত্র, গঙ্গাপট্টহি। সপ্তদশ শতাব্দীতে ইংরেজরা এই বস্ত্রের নাম দেয় মসলিন। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়