শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৭ জুন, ২০২০, ০৩:২৫ রাত
আপডেট : ০৭ জুন, ২০২০, ০৩:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেবাচিমে কোভিড-১৯ উপসর্গ নিয়ে ভর্তি হওয়া দুই রোগীর মৃত্যু

মহসীন কবির : [২] বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া দুই রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (০৬ জুন) দিবাগত রাতে হাসপাতালের করোনা ওয়ার্ডে ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থান তাদের মৃত্যু হয়।বাংলানিউজ

[৩] হাসপাতাল সূত্রে জানাগেছে, বরিশাল নগরের ৪ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকার আইজউদ্দিন আকনের ছেলে খালেক আকন (৪০)খালেক আকন ৪ জুন দুপুরে করোনার উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে প্রেরণ করা হয়। সেখানে শনিবার রাত ১১ টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।

[৪] এদিকে ভর্তির পর খালেক আকনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো করা হয়। যার রিপোর্ট মৃতের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

[৫] এরআগে রাত ১০ টা ১০ মিনিটে একই হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নাইয়াপট্রি এলাকার ফিরোজ আলমের ছেলে পারভেজ (৩০) এর মৃত্যু হয়। সে উপসর্গ নিয়ে সন্ধ্যা সোয়া ৬ টার দিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়।

[৬] তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়