শিরোনাম
◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম

প্রকাশিত : ০৬ জুন, ২০২০, ০৯:৪৪ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২০, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোয়ালখালীতে করোনায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

এম.তাজুল ইসলাম : [২] চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় প্রাণঘাতী করোনাভাইরাসে একই পরিবারের মাতা, পিতা ও দুই ছেলের বিদায়ের মর্মান্তিক ঘটনা ঘটেছে। নগরীর মেয়র গলিতে বসবাসরত সৈয়দ আহমদের পরিবারে এ ঘটনা ঘটে।

[৩] সূত্রে প্রকাশ, বোয়ালখালী পোপাদিয়া ইউনিয়ন সৈয়দপুর গ্রামের বাসিন্দা সৈয়দ আহমদের স্ত্রী মারা যান ঈদুল ফিতরের ৩ দিন আগে। ঈদের আগের দিন মারা যান, ছোট ছেলে সৈয়দ গিয়াস উদ্দিন এবং বড় ছেলে সৈয়দ জয়নাল আবেদীন দুবাইতে মারা যান গত বুধবার। এরপর আজ ভোরে মারা যান সৈয়দ আহম্মদ হোসেন। জানা গেছে, মারা যাওয়া গিয়াসউদ্দিনের শশুড় ঈদের এক সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। আশংকা করা হচ্ছে সে ঘটনায় তাদের পরিবারে করোনার প্রাদুর্ভাব ঘটেছে। পুরো বোয়ালখালী ও নাসিরাবাদের মেয়র গলিতে চলছে শোকের আবহ ও নিস্তব্ধ নীরবতা। বাকরুদ্ধ ও হতবাক এই পরিবারের স্বজনরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়