শিরোনাম
◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন 

প্রকাশিত : ০৬ জুন, ২০২০, ০৫:৫৯ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২০, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটিয়ায় ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

গিয়াস উদ্দিন (পটিয়া,চট্টগ্রাম) : [২] চট্টগ্রামের পটিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম খ সার্কেল (পটিয়া) এর অভিযানে মোজাফফরাবাদ এন জে উচ্চ বিদ্যালয়ের সামনে হতে ইয়াবা সহ ১ মাদক কারবারীকে আটক করেছে।

[৩] চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কের পটিয়া মোজাফফরাবাদ এন জে উচ্চ বিদ্যালয়ের সামনে হতে বিকাল ০২. ০০টায় তাকে আটক করা হয়।

[৪] আটককৃত ব্যক্তির নাম পলাশ মিয়া (২৭), সে গাজীপুর জেলার আরিচা পুর্ব মন্নান নগর এলাকার মৃত ফারুক মিয়ার পুত্র।

[৫] মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম খ-সার্কেল (পটিয়া) ডিএনসির ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, দুরপাল্লার বাসে তল্লাশী চালিয়ে ইয়াবা পাচারকারী পলাশকে ১০০০ (এক হাজার ) পিস ইয়াবা সহ আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য দমন আইনে পটিয়া থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়