শিরোনাম
◈ বিশ্বকাপ টিকিটের মাত্রাতিরিক্ত দাম, ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ◈ স্থবিরতা কাটাতে আলোচনায় স্থানীয় নির্বাচন, ইস্যু হতে পারে ‘জুলাই সনদ’ ◈ আইপিএল ম্যাচের টিকিটের মূল্য এক লাখ টাকা!‌ ◈ ভার‌তের কোচ গৌতম গম্ভীরকে ভিলেন আখ্যা দিলেন ফাফ ডু প্লে‌সি!‌ ◈ বিশ্ববাজারে কমেছে তেলের দাম ◈ বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারের প্রত্যয় ◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ ◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা

প্রকাশিত : ০৫ জুন, ২০২০, ০৮:০৭ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২০, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়ায় স্কুলছাত্রীর আত্নহত্যা

কায়সার হামিদ মানিক,উখিয়া।ৎ: [২] বৃহস্পতিবার দিবাগত রাতে ছমিরা আক্তার (১৫) নিজ বাড়ীতে সবার অগোচরে আত্মহত্যা করে।

[৩] খবর পেয়ে উখিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা হাসপাতালে মর্গে পাঠিয়েছে। উখিয়ার পালংখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হিন্দু পাড়ার শামসুল আলমের মেয়ে কি কারণে আত্মহত্যা করেছে তা পরিবারের কেউ জানে না।

[৪] স্থানীয় ওয়ার্ড মেম্বার নুরুল আবছার চৌধুরী ও গ্রাম পুলিশ গিয়াস উদ্দিন জানান, মেয়েটি আত্মহত্যা করার মত তেমন কোন সমস্যা তাদের পরিবারে আছে বলে জানা নেই। তাদের পরিবার মোটামুটি সচেতন। এক ছেলে বিজিবিতে চাকরি করে।নিহত ছমিরা স্থানীয় বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

[৫] উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার মর্জি বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মা -বাবার সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বলে তিনি জানান। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়