শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৫ জুন, ২০২০, ০৭:২২ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২০, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানিকগঞ্জে পুকুর থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

জাহিদুল হক চন্দন ,মানিকগঞ্জ প্রতিনিধি : [২] শুক্রবার সকাল ১০ টার দিকে সরকারি দেবেন্দ্র কলেজে একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

[৩] নিহত স্কুলছাত্রের নাম দেবদ্বীপ ঘোষ দীপ্ত (১৫)। সে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং মানিকগঞ্জ পৌরসভার গঙ্গাধরপট্টি এলাকার দিলীপ কুমার ঘোষের ছেলে।

[৪] মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, গতকাল বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে স্কুলছাত্র দীপ্ত গঙ্গাধরপট্টি এলাকা বাসা থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার রাতে সন্তানের নিখোঁজ হওয়ার বিষয়ে ছাত্রের বাবা দিলীপ কুমার থানায় জিডি করেন। শুক্রবার সকালে সরকারি দেবেন্দ্র কলেজের পূর্ব পাশের পুকুরে ছাত্রের লাশ ভাসতে দেখেন স্থানীয় ব্যক্তিরা। খবর পেয়ে সকাল ১০ টার দিকে পুকুর থেকে ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

[৫] ওসি রকিবুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়