শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ০৫ জুন, ২০২০, ০৭:১৭ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২০, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাসিমের সুস্থ্য হওয়ার সুযোগ ফিফটি ফিফটি : হাসপাতাল কর্তৃপক্ষ

লাইজুল ইসলাম : [২] বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ডিরেক্টর ও সিইও আল ইমরান চৌধুরী জানান, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী নাসিমের অপারেশন করেছেন ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক রাজিউল হক ও তার দল।

[৩] তিনি আরো জানান, চিকিৎসকরা জানিয়েছেন অপারেশন সফল হয়েছে। তবে তাকে ভ্যান্টিলেট করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ২৪ ঘণ্টা পর বোঝা যাবে তার শারীরিক অবস্থা কোন দিকে দাঁড়ায়। তখন ভেন্টিলেট খোলার চেষ্টা করা হবে।

[৪] আল ইমরান বলেন, যেধরনের স্ট্রোক হয়েছে সেটা খুব সিভিয়ার পর্যায়ের। ওনার বয়স হয়েছে। তারওপর কোভিড পজিটিভ। সব কিছু মিলিয়ে রিস্কে আছে। চিকিৎসকরা বলছেন ৫০-৫০ চান্স।

[৫] আল ইমরান বলেন, মোহম্মদ নাসিমের ভোর সাড়ে পাঁচটার দিকে অনেক বড় ধরনের ব্রেন স্ট্রোক হয়। মস্তিস্কে রক্তক্ষরণ খুব খারাপ অবস্থার সৃষ্টি করে। তাই দ্রুত সময়ের মধ্যে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

[৬] সাবেক স্বাস্থ্য মন্ত্রী কোভিড-১৯ পজিটিভ নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে যেদিন ভর্তি হন, সেদিনই তাকে ইনসেনটিভ কেয়ারে রাখা হয়। প্লাজমা থেরাপিও নিয়েছিলেন তিনি। এরপর দুদিন ভালোই ছিলেন। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়