শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ০৫ জুন, ২০২০, ০৭:১৩ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২০, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে ‘পাগলা কুকুর’ বললেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট : [২] মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসকে পাগলা কুকুর বলে সম্বোধন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

[৩] জিম ম্যাটিসের সমালোচনায় ক্ষুব্ধ হয়ে তিনি বলেছেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার নিজের মধ্যে একমাত্র মিল হলো তারা দুজনেই ম্যাটিসকে বরখাস্ত করেছেন।

[৪] ট্রাম্প বলেন, 'ম্যাটিসের আগের ডাকনাম ছিল 'বিশৃঙ্খলা', আমি সেটি পাল্টে 'পাগলা কুকুর' রেখেছিলাম।' তিনি আরও বলেন, ম্যাটিস বিশ্বের সেই জেনারেলদের একজন যাকে যোগ্যতার চেয়েও বেশি দাম দেওয়া হয়েছে।

[৫] ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকে মুখ বন্ধই রেখেছিলেন জিম ম্যাটিস। অনেক চেষ্টা করেও মার্কিন সংবাদমাধ্যমগুলো তার মুখ খোলাতে পারেনি। তিনি বার বার বলেছেন, তার যা বলার ছিল পদত্যাগপত্রে তা বলেছেন। কিন্তু গত ২৫ মের পর থেকে শুরু হওয়া বর্ণবাদবিরোধী আন্দোলন দমনে ট্রাম্পের বিতর্কিত আচরণে চুপ থাকতে পারেননি ম্যাটিস।

[৬] ৬৯ বছর বয়সী সাবেক এ জেনারেল বলেছেন, তার জীবনে ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি আমেরিকানদের মধ্যে একতা প্রতিষ্ঠার চেষ্টা করছেন না, করার ভানও করছেন না। তিনি বরং বিভাজন সৃষ্টির চেষ্টা করছেন।

বিডি প্রতিদিন,

  • সর্বশেষ
  • জনপ্রিয়