শিরোনাম
◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান!

প্রকাশিত : ০৪ জুন, ২০২০, ১০:১১ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২০, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জীবননগরে নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে মানসিক প্রতিবন্ধী সাগরের লাশ উদ্ধার

জামাল হোসেন, জীবননগর (চুয়াডাঙ্গা): [২] উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামে নিখোঁজের তিনদিনের মাথায় বৃহস্পতিবার সকালে মানসিক প্রতিবন্ধী সাগরের(২০) লাশ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা হয়েছে।

[৩] এলাকাবাসী সুত্র জানায়,জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া মন্ডলপাড়ার মোক্তার হোসেনের ছেলে সাগর(২০) একজন মানসিক প্রতিবন্ধী সাগর প্রতিবন্ধী হওয়ায় পরিবারের লোকজন তার ব্যাপারে খুব বেশী যত্নবান ছিলেন না।

[৪] সাগর প্রতিদিনের মত গত মঙ্গলবার সকালে বাড়ী থেকে বের হয়ে যায়। পরবর্তীতে সে আর বাড়ীতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুজি করতে থাকেন। কিন্তু কোন সন্ধান পাওয়া যায় না। এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে প্রতিবন্ধী সাগরের লাশ বাড়ীর অদুরে জনৈক বজলুর রহমানের পুকুরে ভেসে উঠতে দেখা যায়।

[৫] আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য আরিফুল ইসলাম বলেন,সাগর একজন মানসিক ও শারীরিক প্রতিবন্ধী। তার মৃগী রোগও ছিল। সে ঠিকমত হাঁটাচলা করতে পারে না। ধারনা করা হচ্ছে,সাগর পুকুর পাড়ে ঘোরাঘুরি করা কালে পানিতে পড়ে আর উঠতে পারেনি।

[৬] জীবননগর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,প্রতিবন্ধী সাগরের বিভৎস্য লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। সম্পাদনা:জেরিন আহমেদ

  • সর্বশেষ