শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ০৪ জুন, ২০২০, ০৭:১২ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২০, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সচিবালয়ে পিআইডি কর্মীর পকেটে মোবাইল বিস্ফোরণ

মহসীন কবির : [২] সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) এক কর্মচারীর পকেটেই একটি মোবাইল বিস্ফোরণ ঘটেছে। এতে ওই কর্মী প্যান্টের পকেট পুড়ে পায়ের কিছু অংশও পুড়ে গেছে। বাংলানিউজ

[৩] পিআইডিতে প্রধান তথ্য কর্মকর্তার পিএ’র রুমে বুধবার (৩ জুন) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা। প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিস্ফোরণের পর তিনি ধোঁয়া দেখেছেন বলেও জানান।

[৪] কর্মকর্তারা জানান, নিজ দপ্তরে বসে অফিস করছিলেন হিসাব অফিস সহকারী তোফায়েল আহমেদ। হঠাৎ করে পকেটে রাখা একটি মোবাইল ফোন বিস্ফোরণ হয়। এসময় ধোঁয়া ও তীব্র গন্ধ পাওয়া যায়। এতে তার পকেট ও পায়ের কিছু অংশ পুড়ে যায়। মোবাইলের ব্যাটারি গলে তরল দ্রব্য নিচে নেমে গেলে পায়ের কিছু অংশ পুড়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়