শিরোনাম
◈ জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা ◈ বিএনপির সংরক্ষিত নারী আসনে চমক ও বঞ্চনা—আলোচনায় থেকেও বাদ বহু পরিচিত মুখ ◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ

প্রকাশিত : ০৪ জুন, ২০২০, ১২:১২ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২০, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ঢাকার ৪ কলেজের আলাদা ভর্তি কার্যক্রম স্থগিত

শিমুল মাহমুদ : [২] নটরডেম, হলিক্রস, সেন্ট জোসেফ এবং সেন্ট গ্রেগরি- ক্যাথলিক চার্চ পরিচালিত ঢাকার এই চারটি শিক্ষা প্রতিষ্ঠানকে নিজস্ব প্রক্রিয়ায় একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির যে অনুমতি দেওয়া হয়েছিল তা স্থগিত করা হয়েছে।

[৩] করোনাভাইরাসের মহামারী এবং ‘অন্যান্য সার্বিক বিষয়’ বিবেচনা করে ২০২০-২১ শিক্ষাবর্ষে এই চারটি কলেজে নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তির অনুমোদনের বিষয়টি স্থগিতের কথা জানিয়ে বুধবার আদেশ জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

[৪] এক দিন আগেই ঢাকা শিক্ষা বোর্ড এক আদেশে এই চারটি কলেজকে আগামী ২০ জুনের মধ্যে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শেষ করে বোর্ডকে জানাতে বলেছিল।

[৫] গত কয়েক বেশ বছর ধরে মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোর একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থী ভর্তি করা হয়। তবে এই চারটি প্রতিষ্ঠান ভর্তি পরীক্ষা নিয়েই শিক্ষার্থী ভর্তি করিয়ে আসছিল। সেজন্য তারা আদালতেও গিয়েছিল।

[৬] ঢাকা বোর্ডের একজন কর্মকর্তা জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে এই চারটি কলেজকে নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তির অনুমতি দেওয়া হবে। কোনো শিক্ষার্থী যাতে আক্রান্ত না হন সে বিষয়টি মাথায় রেখেই আগের অনুমোদন স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হবে তা এখনও ঠিক হয়নি। বিডি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়