শিরোনাম
◈ ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি বিদেশির ভিসা বাতিল ◈ যুক্তরাষ্ট্রজুড়ে ৩ লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা, ঘণ্টায় গড় আয় ২০ ডলারের বেশি ◈ সৌদি আরবের স্বাস্থ্য খাতে ৪ হাজার ২৯১ চাকরি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ◈ হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান তারেক রহমান ◈ জাতীয় নির্বাচনের পর বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন ◈ প্রতিবেশী দেশের সমর্থনে ক্ষমতায় টিকে থাকার রাজনীতিতে বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ◈ সীমান্তের ওপার থেকে অর্থ দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: তারেক রহমান ◈ ‘জায়গা ভাড়া দিয়েছি, অবৈধ কর্মকাণ্ডের দায় আমার নয়’: অতিরিক্ত ডিআইজি আল জহির ◈ ভারতের আম্বানির রিলায়েন্সের তেল শোধনাগারে রুবিওর সফর কেন? ◈ সৌদি আরবের রাজধানীতে বিকট বিস্ফোরণের শব্দ, জরুরি সতর্কতা জারি

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০৮:৫৯ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২০, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফায়ার সার্ভিসের ৬ কর্মকর্তাসহ ১১৭ জন কোভিড-১৯ শনাক্ত

সুজন কৈরী : [২] তাদের মধ্যে ১৬ জন সুস্থ হয়েছেন। বাকি ১০০ জনকে কোয়ারেনটাইনে রাখা হয়েছে এবং ১ জন হাসপাতালে চিকিৎসাধীন।

[৩] ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ শনাক্তদের মধ্যে ১৮ জন সদর দপ্তর সিদ্দিকবাজার ফায়ার স্টেশন, ১৯ জন তেজগাঁও ফায়ার স্টেশন, ১৭ জন অধিদপ্তরের বিভিন্ন শাখার, ৯ জন সদরঘাট ফায়ার স্টেশন, ১১ জন হাজারীবাগ ফায়ার স্টেশন,৭ জন ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের,৭ জন ডি.ই.পি.জেট ফায়ার স্টেশন (সাভার), ৮ জন সাভার ফায়ার স্টেশন, ১ জন লালবাগ ফায়ার স্টশন, ১ জন মোহাম্মদপুর ফায়ার স্টেশন, ২ জন মানিকগঞ্জ ফায়ার স্টেশন, ৪ জন চট্টগ্রাম লামার ফায়ার স্টেশন, ১ জন ডেমরা ফায়ার স্টেশন, ৪ জন খিলগাঁও ফায়ার স্টেশন, ২ জন মুন্সিগঞ্জ ফায়ার স্টেশন, ১ জন পলাশী ফায়ার স্টেশন, ১ জন সিলেটের বড়লেখা ফায়ার স্টেশন, ১ জন ফরিদপুরের সালতা ফায়ার স্টেশন (ফরিদপুর), ১ জন নীলফামারীর সৈয়দপুর ফায়ার স্টেশন এবং ২ জন পোস্তগোলা ফায়ার স্টেশনের কর্মী। তাদের পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস সেন্টার ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইউসুফগঞ্জ স্কুল, চট্ট্রগামের বায়েজিদ ফায়ার স্টেশন, ফরিদপুরের সালতা ফায়ার স্টেশনে রাখা হয়েছে। এছাড়া ১০০ শয্যা বিশিষ্ট সৈয়দপুর হাসপাতালে ১ জন চিকিৎসাধীন আছেন, ৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং বাকীদের বিভিন্ন স্থানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

[৪] বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ শনাক্তদের সবাই ভালো আছেন। তদের মধ্যে ১৬ জনের পরপর দুবার নমুনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় তাদের সুস্থ ঘোষণা করা হয়েছে। সদরঘাট ফায়ার স্টেশনের ৯ জনের মধ্যে ৯ জনই সুস্থ এবং অন্য সুস্থরা হলেন ২ জন অধিদপ্তরের, ২ জন সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের, ১ জন কন্টোল রুমের ও পোস্তগোলা ফায়ার স্টেশনের ২ জন। সংক্রমিত অন্যদের ওপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে এবং স্বাস্থ্যের উন্নতি না হলে প্রয়োজনে তাদের আইসোলেশনে রাখা হবে বা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে।

  • সর্বশেষ