শিরোনাম
◈ ক্রিকেট অস্ট্রেলিয়ার কোটি ডলারের ক্ষতি হলেও পিচ তৈরিতে হস্তক্ষেপ করবে না ◈ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ ◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ সাকিব আল হাসানকে কে নিয়ে জন্মদিন উদ্‌যাপনের ভিডিও ভাইরাল, কেক কাটার মুহূর্তে কী বললেন আসিফ আকবর ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০৮:৫০ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২০, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জামিন পেয়েছেন ক্যাসিনোকান্ডের লোকমান ও শফিকুল, অপেক্ষায় সম্রাট

বিপ্লব বিশ্বাস ও ইসমাঈল ইমু : [২] গ্রেপ্তারের ৬ মাসের মাথায় জামিনে ছাড়া পেয়েছেন লোকমান হোসেন ভূইঁয়া ও কলাবাগান ক্রিয়া চক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজ। মুক্তির অপেক্ষায় আছেন বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।

[৩] ক্যাসিনোবিরোধী ও শুদ্ধি অভিযানে আওয়ামী যুবলীগের নেতা, ওয়ার্ড কাউন্সিলরসহ গ্রেপ্তার হওয়া ১২ জনের মধ্যে দুজন কারাগার থেকে জামিনে বেরিয়ে গেছেন। বাকি ১০ জন এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ বিভিন্ন কারাগারে আছেন।

[৪] এদিকে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া ছয় মাসের সাজা শেষ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। রমনা থানায় তার বিরুদ্ধে থাকা মামলায় তিনি কারাগারে আছেন।

[৫] কারাগার সূত্র জানায়, গত ১৯ মার্চ লোকমান হোসেন ভূঁইয়া কাশিমপুর-১ থেকে ও ১ জানুয়ারি শফিকুল আলম ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এক প্রকার গোপনেই তারা কারাগার থেকে বের হন। এমনকি কোন মিডিয়া ও তাদের মুক্তির বিষয়টি জানে নি। গতবছর ২৫ সেপ্টেম্বর রাতে তেজগাঁওয়ের মণিপুরীপাড়ার বাসা থেকে লোকমান হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করে র‌্যাব। এর আগে ২২ সেপ্টেম্বর রাতে শফিকুল আলমকে কলাবাগান ক্রীড়া চক্র থেকে গ্রেপ্তার করা হয়।

[৬] ওই বছরের ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলা ক্যাসিনোবিরোধী অভিযানে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি সম্রাটসহ ১২ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারের পর সম্রাটকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। একটি মামলায় সম্রাটের সাজার মেয়াদ শেষ হয়েছে। বিভিন্ন কারাগারে আছেন ১০ জন। তদন্ত এখনো শেষ হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়