শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০৯:১৩ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২০, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম মহানগরে করোনা পরীক্ষার বুথ চালুর উদ্যোগ নিয়েছে চেম্বার অব কমার্স

সালমান বিন ফারুক:[২] এ তথ্য জানিয়েছেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম।
বৃহস্পতিবারের মধ্যে বুথগুলো বসানোর কাজ সম্পন্ন হওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। এরপর চেম্বারের অর্থায়নে নগরের বিভিন্ন পয়েন্টে আরও নমুনা সংগ্রহ বুথ বসানো হবে বলে তিনি জানান।

মাহবুবুল আলম বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের এই অবস্থায় সবচেয়ে বেশি জরুরি বেশি বেশি নমুনা সংগ্রহ ও পরীক্ষার সুযোগ সৃষ্টি। তাই আমরা উদ্যোগ নিয়েছি নমুনা সংগ্রহ বুথ বসাতে। চেম্বার সভাপতি বিত্তশালী ও কর্পোরেট গ্রুপগুলোকে সামাজিক দায়বদ্ধতা থেকে মহামারীতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
জানা গেছে, আগে সোমবার (১ জুন) বুথ স্থাপনের বিষয়ে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বিকে চিঠি দিয়ে সহযোগিতা চেয়েছেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়