শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০৬:৫৪ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২০, ০৬:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বের বিভিন্ন দেশে করোনায় ৮০৬ বাংলাদেশিদের মৃত্যু, সংক্রমণের শিকার ৩৬ হাজারেরও বেশি

কূটনৈতিক প্রতিবেদক : [২] বাংলাদেশের থেকেও বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীরা বেশি সংক্রমিত ও মৃত্যুর শিকার হয়েছেন।

[৩] বাংলাদেশ মিশন, বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য মতে এখন পর্যন্ত বিশ্বের ১৭টি দেশে ৮৩৩ বাংলাদেশি মারা গেছেন।

[৪] বিভিন্ন দেশে করোনাভাইরাসে সংক্রমিত বাংলাদেশির সংখ্যা ৩৬ হাজারেরও বেশি ছাড়িয়ে গেছে।

[৫] যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পাশ্চাত্যের দেশগুলোতে মারা যাওয়া বাংলাদেশিদের উল্লেখযোগ্য অংশ ওই সব দেশে নাগরিকত্ব পেয়েছিলেন ও প্রক্রিয়াধীন ছিলেন।

[৬] শুধু যুক্তরাষ্ট্রেই এখন পর্যন্ত ২৬৪ ও যুক্তরাজ্যে ২২০০ জন বাংলাদেশি মারা গেছেন।

[৭] সৌদি আরবে ২০২ জন, ইতালিতে ১০ জন, কানাডায় ৯ জন, সংযুক্ত আরব আমিরাতে ৪৭ জন, ফ্রান্স ও স্পেনে ৫ জন করে, কাতারে ৬ জন, কুয়েতে ২৮ জন, সুইডেনে ৮ জন মারা গেছেন।

[৮] এছাড়া পর্তুগাল, কেনিয়া, লিবিয়া, বাহরাইন, দক্ষিণ আফ্রিকা, মালদ্বীপ ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মারা গেছেন।

[৯] সিঙ্গাপুরে ১৮ হাজার, সৌদি আরবে ১২ হাজার এবং কাতারে চার হাজার, বেশি বাংলাদেশি সংক্রমনের শিকার হয়েছেন।

[১০] এ ছাড়া কুয়েতে ১ প্রায় হাজার, ইতালিতে ২০০, স্পেনে ১৫০, বাহরাইনে ৪০০ এবং সংযুক্ত আরব আমিরাতে সাড়ে তিন হাজার সংক্রমনের শিকার হয়েছেন।

[১১] পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আমাদের প্রতিবেদককে বলেন, আমরা আমাদের দূতাবাস ও মিশনগুলোকে বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে থাকার নির্দেশ দিয়েছি।

[১২] তারা খাদ্য ও মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

[১৩] এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেলের মাধ্যমে বিশেষ হটলাইনে স্বাস্থ্য সুরক্ষা সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ