শিরোনাম
◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত ◈ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে, মূল্যস্ফীতি বাড়ার পূর্বাভাস এডিবির ◈ সাইক্লিংয়ে বাংলাদেশের হতাশা : একজন অসুস্থ আ‌রেকজন ব‌্যর্থ ◈ ম্যানহাটনে বোমা আতঙ্ক, প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেলের আশপাশে কড়া নিরাপত্তা (ভিডিও) ◈ তারেক–এরদোগান বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্কে নতুন সহযোগিতার দিগন্ত

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০৮:৪৩ সকাল
আপডেট : ০২ জুন, ২০২০, ০৮:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ : ২৪ ঘণ্টায় আরো ৩৭ জনের মৃত্যু, সর্বোচ্চ শনাক্ত ২৯১১, সুস্থ ১১১২০ (ভিডিও)

মহসীন কবির : [২] মঙ্গলবার (২ জুন) দুপুর আড়াইটার দিকে কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

[৩] তিনি জানান, কোভিড-১৯ এ মোট মারা গেছেন ৭০৪ জন। মোট আক্রান্ত হয়েছেন ৫৩৫৪৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২৩ জন, মোট সুস্থ হয়েছেন ১১১২০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ শতাংশ।

[৪] তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবে ১৪৯৫০ জনের নমুনা সংগ্রহ করা হয়। সেখান থেকে ১২৭০৪ জনের পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২২ দশমিক ৯১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৭৩ জনের।

[৫] অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, ৩৭ জনের মধ্যে ৩৩ জন পুরুষ ও ৪ জন নারী। ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে ১৫, সিলেট ৪ জন এবং অন্যান্য জেলায় ৮ জন। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৮ জন, বাড়িতে ৯ জন। বয়স ভিত্তিক বিশ্লেষণে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১০ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৪ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন।

[৬] তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৩৮৮ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৬ হাজার ২৪০ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৬৯ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ৩ হাজার ৪০৭ জন।

[৭] দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

[৮] তিনি জানান, কোভিড-১৯ এ মোট মারা গেছেন ৭০৪ জন। মোট আক্রান্ত হয়েছেন ৫৩৫৪৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ শতাংশ।

[৯] তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবে ১৪৯৫০ জনের নমুনা সংগ্রহ করা হয়। সেখান থেকে ১২৭০৪ জনের পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২২ দশমিক ৯১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৭৩ জনের।

[১০] অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, ৩৭ জনের মধ্যে ৩৩ জন পুরুষ ও ৪ জন নারী। ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে ১৫, সিলেট ৪ জন এবং অন্যান্য জেলায় ৮ জন। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৮ জন, বাড়িতে ৯ জন। বয়স ভিত্তিক বিশ্লেষণে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১০ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৪ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন।

[১১] তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৩৮৮ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৬ হাজার ২৪০ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৬৯ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ৩ হাজার ৪০৭ জন।

[১২] দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

 

  • সর্বশেষ