শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০৪:৪২ সকাল
আপডেট : ০২ জুন, ২০২০, ০৪:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা নিয়ে দেশে নির্মিত হচ্ছে ‘কোভিড নাইন্টিন ইন বাংলাদেশ’

বিনোদন ডেস্ক : যদি প্রশ্ন করা হয়, বর্তমান বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয় কোনটি? এক কথাই তার উত্তর হবে 'কোভিড -১৯ কিংবা করোনা ভাইরাস'। বিশ্বজুড়ে আলোচিত এই ইস্যুকে সেলুলয়েডে বন্দি করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। ছবির নাম 'কোভিড নাইন্টিন ইন বাংলাদেশ'।

বিশ্বজুড়ে এক আতংকের নাম করোনা ভাইরাস। অদৃশ্য এই অনুজীবের কাছে অসহায় পুরো পৃথিবী।

সময়ের অন্যতম এই বাস্তবতাকে এবার ক্যামেরায় বন্দি করছেন পরিচালক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। ছবির নাম 'কোভিড নাইন্টিন ইন বাংলাদেশ'। এরই মধ্যে শুরু হয়ে গেছে সিনেমাটির দৃশ্যধারণ।

পরিচালক তার প্রথম ছবি 'নাচোলের রাণী'-তে তুলে ধরেন কৃষক সাঁওতাল বিদ্রোহের গল্প। এরপর গঙ্গাযাত্রায় বলেন, পতিতাদের অধিকার বঞ্চিত হওয়ার কথা। তৃতীয় ছবি 'অন্তর্ধান'-এ তুলে ধরেন ফারাক্কার বাধে অসম পানি বন্টন আর রোহিঙ্গা সংকট নিয়ে তার চতুর্থ ছবি আছে মুক্তির অপেক্ষা। এবার তার সিনেমার বিষয়বস্তু করোনা ভাইরাস।

সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষেই সিনেমাটি মুক্তি দিতে চান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নির্মাতা। সূত্র : চ্যানেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়