শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০৬:৩২ সকাল
আপডেট : ০২ জুন, ২০২০, ০৬:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিক্ষোভকারীদের উপর বলপ্রয়োগ করতে গভর্নরদের নির্দেশ দিলেন ট্রাম্প

আসিফুজ্জামান পৃথিল : [২] এক ভিডিও কনফারেন্সে ৫০ জন গভর্নরকে ট্রাম্প বলেছেন, অনায্যভাবে ৩ দিনের বেশি সময় ধরে জ্বালাও পোড়াও করছেন বিক্ষোভকারীরা। তিনি বলেন, সহিংসতা বিক্ষোভকারীরা শুধু শক্তির ভাষাই বুঝবেন। সিএনএন, ফক্স

[৩] হোয়াইট হাউজের সিচুয়েশন রুম থেকে করা কলে ট্রাম্প বলেন, ‘আপনাদের ওদের উপর প্রভাব বিস্তার করতে হবে।

[৪] এই আলোচনায় ট্রাম্প গভর্নরদের প্রতি উস্মা প্রকাশ করেন। তিনি মনে করেন, গত এক সপ্তাহ রাজ্য প্রধানরা আন্দোলন দমাতে যথেষ্ট সক্রিয়তা দেখাননি।
[৫] ট্রাম্প অভিযোগ করেছেন, এই আন্দোলন দ্রুত উগ্র বামপন্থার দিকে অগ্রসর হচ্ছে। তাই এটিকে এখনই থামাতে হবে।

[৬] মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘এটা একটা আন্দোলন। একে দমন না করলে এটি খারাপ থেকে খারাপতর হবে। এটা তখনই সফল হবে যখন আপনারা দূর্বল হবেন। এবং আপনারা অধিকাংশই দূর্বল।’

[৭] ট্রাম্প বলেছেন সর্বোচ্চ কাঠিন্য প্রয়োগ করে হলেও যেনো এই বিক্ষোভ নিয়ন্ত্রণে আনা হয়, তা দেখা গভর্নরদের দায়িত্ব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়