শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০২:৩৭ রাত
আপডেট : ০২ জুন, ২০২০, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে রাশিয়ায়

ইমরুল শাহেদ : [২] সপ্তাহের শেষ দিকে কোভিড-১৯ শনাক্তের সংখ্যা চার লাখ ছাড়ালেও রোববার আরো নতুন শনাক্তের ঘটনা নথিভুক্ত হয়েছে। দেশটিতে ভাইরাসটির সংক্রমণ অব্যাহতই আছে। ডন, এএফপি

[৩] এর মধ্যেই সোমবার মস্কোর শপিংমল, পার্ক ইত্যাদি খুলে দেওয়া হয়েছে। ভাইরাসটি লাগামহীনভাবে বাড়লেও বিভিন্ন বিধিনিষেধ শিথিল করে দেওয়া হয়েছে রাজধানীতে।

[৪] প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভাইরাসের কেন্দ্রস্থল মস্কোয় সর্বোচ্চ বিন্দু পার করেছে বলে ঘোষণা দেওয়ার পর সব বিধিনিষেধ শিথিল হতে শুরু করে। এই শহরটিতে ১২ মিলিয়ন লোক বাস করে।

[৫] ইউরোপের মধ্যে সবচেয়ে জনবহুল শহর মস্কো লকডাউনে আছে গত ৩০ মার্চ থেকে। লকডাউনের পর থেকেই মস্কোর অধিবাসীদের স্বল্প সময়ের জন্য দোকানে যেতে, কুকুর নিয়ে ঘুরতে যেতে বা পারমিট সংগ্রহ করে কাজে যেতে দেওয়া হয়েছে।

[৬] দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর ঘর থেকে বের হওয়ার সুযোগ পেয়ে মস্কোবাসী স্বাগত জানিয়েছে। অনেকে আবার মস্কোর মেয়র সার্জেই সবিয়ানিন উপহাসও করছে। এক্ষেত্রে শৃংখলা বজায় থাকলে এই বের হতে পারাকে নিয়মিত করার কথা ভাবছেন তিনি।

[৭] এটা করা হয়েছে দুই সপ্তাহের জন্য। মেয়র বলেছেন, বাড়ির কাছাকাছি এলাকায় অনিয়মিত শিডিউলে সকলেই এদিক-ওদিক হাঁটাহাঁটি করতে পারবেন। সেটা পারবেন সকাল নয়টা থেকে রাত নয়টার মধ্যে - সপ্তাহে তিন বার। এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, রোববার বাদে অন্যান্য দিন দুই বার এবং রোববার একবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়