শিরোনাম
◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ!

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ১১:৩৩ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২০, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রিকেটার শামির সঙ্গে টপলেস ছবি পোস্ট করে নিজেকে ‘অপবিত্র’ বললেন হাসিন

এল আর বাদল : [২] পারিবারিক হিংসা, একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক, ম্যাচ ফিক্সিং। হাসিন জাহানের আনা এমনই নানা অভিযোগে দগ্ধ বঙ্গ পেসার মহম্মদ শামি। যদিও শামির বিরুদ্ধে হাসিন জাহানের আনা এমন সব অভিযোগ এখনও বিচারাধীন। নিষ্পত্তি হয়নি মামলার। এরইমধ্যে একাধিকবার নানা ঘটনার মধ্যে দিয়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে গিয়েছেন সাবেক এই মডেল।

[৩] যেমনটা রোববার এক ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে চমকে দিলেন নেটিজেনদের। অনেক বছর আগে শামির সঙ্গে একটি টপলেস ফটোশ্যূটের ছবি এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পরোক্ষে শামির উপর একরাশ ক্ষোভ উগড়ে দিলেন জাহান। ছবিতে জাতীয় দলের পেসারকে শার্টলেস দেখে ভ্রু কুঁচকেছেন অনেকেই।- জি নিউজ

[৪] এরপর ক্যাপশনের মধ্যে দিয়ে শামিকে নিয়ে তিনি লিখেছেন, কাল তুমি কিছুই ছিলে না তাই আমি পবিত্র ছিলাম। আজ তুমি কিছু হয়ে গিয়েছো, তাই আমি অপবিত্র হয়ে গিয়েছি। মিথ্যার বোরখা দিয়ে সত্যিটাকে ঢেকে ফেলা যায় না। কুমিরের কান্না খুব কমদিনই বাঁচাতে পারবে।

[৫] ছবির ক্যাপশনে হাসিন জাহানের আক্রমণের তীর যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বঙ্গ পেসারের দিকে সেটা আর বলার অপেক্ষা রাখে না। একই সঙ্গে অন্তরঙ্গ ছবি ও ক্যাপশনের মধ্যে দিয়ে মনের জ্বালা কিছুটা মেটানোর চেষ্টা করেছেন মডেল।

[৬] উল্লেখ্য, হাসিন জাহানের সঙ্গে পারিবারিক বিবাদ, তার বিরুদ্ধে স্ত্রী’র একাধিক অভিযোগ ২০১৮ থেকে বারংবার চ্যালেঞ্জের মুখে ফেলেছে মহম্মদ শামির কেরিয়ারকে।- কলকাতা টোয়েন্টি ফোর

  • সর্বশেষ
  • জনপ্রিয়