শিরোনাম
◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে ◈ মার্কিন সুপ্রিম কোর্ট ‌কে‌নো ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে রায় দিলো? ◈ দুপু‌রে নারী এ‌শিয়া কাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৯:৩০ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় যাত্রীর খেসারত, ২৬ টাকার ভাড়া এখন ৪০

শিমুল মাহমুদ: [২] করোনাভাইরাসের সংক্রমণ থেকে যাত্রীসাধারণ ও চালক-সহকারীকে রক্ষা করতে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অর্থাৎ মোট আসন সংখ্যার অর্ধেক আসনে যাত্রী পরিবহনের নির্দেশনা জারি করেছে সরকার। আর এটি বাস্তবায়ন করতে গিয়ে পরিবহন মালিকদের দাবির প্রেক্ষিতে বাসভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করেছে। সোমবার (১ জুন) রাজধানীর আজিমপুর-মিরপুর রোডের বিভিন্ন বাসের চালক ও যাত্রীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানা গেছে। জাগো নিউজ

[৩] প্রায় দুই মাস বন্ধ থাকার পর আজ থেকে রাজধানীসহ সারাদেশে গণপরিবহন চালু হয়েছে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন রুটে সরকারি বিআরটিসি বাস সার্ভিসের পাশাপাশি বেসরকারি মালিকানার বিভিন্ন বাস চলাচল করতে দেখা গেছে।

[৪] সরেজমিনে দেখা যায়, প্রতিটি বাসের গেটে মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরিহিত হেলপাররা জীবাণুনাশক স্প্রে নিয়ে দাঁড়িয়ে আছেন। বাসে ওঠার আগে যাত্রীদের হাতে স্প্রে করে তবেই উঠাচ্ছেন। প্রথম দিন অধিকাংশ বাসে যাত্রীসংখ্যা ছিল অপেক্ষাকৃত কম। তবে সরকারের নির্দেশনা মেনে দুই আসনে একজন করে যাত্রী বসাচ্ছেন তারা।

[৫] আজিমপুর বাসস্ট্যান্ডে এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বাসচালক আবুল কালাম বলেন, আজিমপুর থেকে মিরপুরের ভাড়া আগে ছিল ২৬ টাকা। বাসের মোট আসনের অর্ধেক ফাঁকা রাখতে বলায় ক্ষতি পোষাতে ভাড়া ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ভাড়াবৃদ্ধির কারণে করোনার ভয়ে আজ যাত্রী অনেক কম।

[৬] রাজধানীর নীলক্ষেতে মিরপুরে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন ষাটোর্ধ্ব বৃদ্ধ লোকমান হোসেন। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গণপরিবহনে বেশিরভাগ স্বল্পআয়ের লোকজনই চলাচল করে। করোনাভাইরাসের সংক্রমিত হওয়ার ভয় থাকলেও জীবন ও জীবিকার তাগিদে এই মানুষগুলো গণপরিবহনে যাতায়াত করবে।

[৭] মানুষের আয়-রোজগার এক টাকাও পারেনি, বরং অনেকেই চাকরি হারিয়েছেন, ব্যবসা-বাণিজ্য এখন শূন্যের কোটায়। এক্ষেত্রে আগের তুলনায় ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বৃদ্ধি পাবে বলে তিনি মন্তব্য করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়