শিরোনাম
◈ পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে আজ জিত‌লেই ‌সি‌রিজ বাংলাদেশের ◈ ইরানের শাসনব্যবস্থা এখনো সুসংগঠিত, গোলকধাঁধায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ◈ হিন্দু মন্দিরে ভারতের টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়ায় শুরু হ‌য়ে‌ছে রাজ‌নৈ‌তিক বিতর্ক ◈ ভার‌তে এক সপ্তাহ আটকে থাকার পর দেশে ফিরে গে‌ছে দ.আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ◈ কোমায় আছেন মোজতবা, হারিয়েছেন এক পা: ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি ◈ দেশে এক বছরে কোটিপতি বেড়েছে ১২ হাজার: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন ◈ তেল বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র, যা বলল রাশিয়া ◈ দ‌্য হানড্রেড ব‌লের খেলায় পাকিস্তানের উসমান ও আবরার  ◈ সূর্যকুমার বিশ্বকাপ জয়ের পরই নেতৃত্ব হারাতে চলেছেন! ◈ ঈদের আগেই মাঠ প্রশাসনে বড় রদবদল: নতুন ডিসি নিয়োগের প্রস্তুতি চূড়ান্ত

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৬:৪৩ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতিদিন ২০ হাজার লিটার ভোজ্য তেল উৎপাদিত হচ্ছে নওগাঁ বিসিক শিল্পনগরীতে

মো. আখতারুজ্জামান : [২] করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও নওগাঁ বিসিক শিল্পনগরীতে স্থাপিত চারটি অটো অয়েল মিল চালু রয়েছে। এগুলোতে পুরোদমে উৎপাদন অব্যাহত রয়েছে। এসব মিলে প্রতিদিন ভোজ্য তেলের পাশাপশি ৩৬ হাজার কেজি খৈল উৎপাদিত হচ্ছে।

[৩] অত্যন্ত মানসম্মত এ ভোজ্য তেল দেশের বিভিন্ন এলাকায় বিপণনের পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতেও রপ্তানি হচ্ছে। এছাড়া, মিলগুলোতে উৎপাদিত খৈল স্থানীয় পর্যায়ে পশু খাদ্যের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

[৪] শিল্পনগরী কর্মকর্তা মো. আনোয়ারুল আজিম জানান, স্বাস্থ্যবিধি মেনে চব্বিশ ঘন্টাই অটো অয়েল মিলগুলো তাদের উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। করোনাকালে বাজারে সাপ্লাই চেইন স্বাভাবিক রাখতে এসব কারখানার অবদান প্রশংসা করার মতো। পাশাপাশি উৎপাদিত তেল ও খৈল স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে এমনকি বিদেশেও রফতানি হচ্ছে'।

[৫] বিসিক প্রধান কার্যালয়ের নির্দেশনায় গঠিত মনিটরিং টিম এসকল কারখানা নিয়মিত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মনিটরিং টিমের সদস্যরা কারখানার শ্রমিকদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী যেমন: মাস্ক, গ্লাভস, হ্যান্ডওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রে ইত্যাদির ব্যবস্থা নিশ্চিত করে উৎপাদন কাজ অব্যাহত রাখতে প্রতিটি শিল্প মালিককে নির্দেশনা দিচ্ছেন। নিয়মিত ও আকস্মিক কারখানা পরিদর্শনের মাধ্যমে এগুলো নিশ্চিত করতে তারা তদারকিও অব্যাহত রেখেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়