শিরোনাম
◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৪:১২ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণ পরিবহনের ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিত চেয়ে লিগ্যাল নোটিশ

এস এম নূর মোহাম্মদ : [২] সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিংকন এ নোটিশ পাঠান। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব ও বিআরটিএ'র চেয়ারম্যানকে সোমবার ই-মেইলে এ নোটিশ পাঠানো হয়।

[৩] নোটিশ প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

[৪] নোটিশে বলা হয়, করোনাভাইরাসের থাবায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিম্ন ও মধ্যম আয়ের মানুষ অধিকাংশ ক্ষেত্রে কর্মহীন হয়ে বেকার এবং মানবেতর জীবনযাপন করছে। এ সময়ে ভাড়া বৃদ্ধি অসহায় মানুষদের আরও বেশি বিপর্যস্থ ও হতাশ করেছে।

[৫] নোটিশে আরও বলা হয়, সাধারণত তেলের মূল্যবৃদ্ধির উপরে বাস ভাড়া বৃদ্ধির বিষয়টি নির্ভর করে। বর্তমান বিশ্ব বাজারে তেলের দাম ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। তাই অতিরিক্ত ভাড়া বৃদ্ধির কোনো কারণ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়