শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০২:৫৫ রাত
আপডেট : ০১ জুন, ২০২০, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্লাজমা থেরাপি দেয়া খুলনায় করোনা রোগীর মৃত্যু

হ্যাপি আক্তার  : [২] খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে (ডায়াবেটিক হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত তানভীর আলম বাবু (৩২) নামে এক যুবক মারা গেছেন। খুলনায় প্রথম প্লাজমা থেরাপি নেয়া করোনা আক্রান্ত রোগী ছিলেন। চ্যানেল২৪, জাগোনিউজ২৪

[৩] রোববার (৩১ মে) খুলনা করোনা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

[৪] সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, করোনা আক্রান্ত তানভীর গত ২৪ মে হাসপাতালে ভর্তি হয়। পরে অবস্থার অবনতি হলে নেয়া হয় আইসিইউতে। সেসময় দেয়া হয় প্লাজমা থেরাপি। কিন্তু তারপরও বাঁচানো যায়নি তাকে।

[৫] তানভীর রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রামের আলাউদ্দীনের ছেলে। গত ২৪ মে তিনি করোনায় আক্রান্ত হয়ে করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন।

[৬] তানভীর বাবু ঢাকায় একটি মোবাইল কোম্পানিতে চাকরি করতেন। ঈদের কয়েকদিন আগেই গ্রামে যান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়