শিরোনাম
◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৫:১৭ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৫:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেষ দফায় ২১ জুন পর্যন্ত লকডাউন বাড়াচ্ছে স্পেন

মুসা আহমেদ: [২] স্পেনে করোনাভাইরাস পুরোপুরি নিয়ন্ত্রণের জন্য আরো ১৫ দিন লকডাউন চান দেশটির প্রধানমন্ত্রী পেদ্র সানচেজ। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আরো দুই সপ্তাহ লকডাউনের সময়সীমা বাড়ানো হচ্ছে। সরকারি এ নির্দেশনা অনুমোদনের জন্য এরইমধ্যে সংসদে বিল উত্থাপন করা হয়েছে। রয়টার্স

[৩] তিনি বলেন, মার্চের শুরুর দিকে করোনায় জর্জরিত হয় স্পেন। এরপর কিছুটা নিয়ন্ত্রণে এলেও নতুন করে করোনা সংক্রমণ বেড়েই চলছে। ফলে লকডাউন বাড়ানোর বিষয়টা ভাবিয়ে তুলছে। এ কারণে আমরা আগামীতে কি করত যাচ্ছি তা এখনই স্থির করেছি। এ লকডাউনই চূড়ান্ত লকডাউন। এরপর আর ডকডাউন ডাকা হবে না।

[৪] পেদ্র সানচেজ বলেন, ২১ জুন দেশের জরুরি অবস্থার অবসান হবে। দেশের নাগরিকদের নিজস্ব অঞ্চলে স্বাধীনভাবে চলাচল করার অনুমতি দেয়া হবে। তবে ১লা জুলাই থেকে দেশজুড়ে তারা ভ্রমণ করতে পারবে।

[৫] দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় জানায়, দেশটিতে রোববার করোনায় নতুন করে দুইজনসহ মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ১২৭ জনের। এদিন নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৬ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২ লাখ ৩৯ হাজার ৪২৯ জন।

[৬] করোনা মহামারীর প্রাদুর্ভাবে ১৪ মার্চ থেকেই জরুরি অবস্থায় রয়েছে দেশটি। এরইমধ্যে বেশকিছু ক্ষেত্রে বিধিনিষেধে শিথিলতা এনেছে দেশটির সরকার। তবে লকডাউন এখনও চলছে দেশটিতে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ