শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০১:২৯ রাত
আপডেট : ০১ জুন, ২০২০, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কালকিনিতে পাওনা টাকা ফেরত চাওয়ায় তিনজনকে কুপিয়ে জখম

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: [২] রোববার দুপুরে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।
[৩] ভুক্তভোগী পরিবার ও মামলা সুত্রে জানাগেছে, উপজেলার কয়ারিয়া এলাকার বড়চর কয়ারিয়া গ্রামের রাজ্জাক সরদারের ছেলে শাহাদাত সরদারের কাছ থেকে বেশ কিছুদিন আগে ব্যবসা করার জন্য ১ লাখ টাকা ধার নেন একই এলাকার মাসুদ কাজী।

[৪] এ পাওনাকৃত টাকা ফেরত চাইলে মাসুদ কাজী বিভিন্ন তালবাহানা শুরু করেন। এ নিয়ে গত বুধবার দুপুরে শাহাদাত সরদারের সঙ্গে মাসুদ কাজীর বাকবিতন্ডা হয়।

[৫] এক পর্যায় মাসুদ কাজীর নেতৃত্বে মামুন হাওলাদার, টিপু হাওলাদার ও মনির হাওলাদারসহ বেশ কয়েকজন মিলে দেশি অস্ত্রে সজ্জিত হয়ে শাহাদাত সরদারের বসতবাড়ি ভাংচুর চালায়। এসময় তাদের বাঁধা দিলে বৃদ্ধ আবদুর রাজ্জাক সরদার(৮০), নারী মারজানা বেগম(৩৩) ও শাহাদাত সরদারকে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কালকিনি হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সেখানে তাদের অবস্থার অবনতি হলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এ হামলার ঘটনায় শাহাদাত সরদার বাদী হয়ে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু মামলা করার পরও আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তাই ভুক্তভোগী পরিবারের উদ্যোগে আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে স্থানীয় এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেন।

[৬] ভুক্তভোগী শাহাদাত সরদার ও মোঃ শাহিন সাংবাদিকদের বলেন, আমরা ধারের ১ লাখ টাকা ফেরত চাওয়ায় মাসুদ কাজী তার লোকজন নিয়ে এ হামলা করেছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে আসামীদের গ্রেফতারে দাবি জানাই। কারন থানা পুলিশ কোন আসামী এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি।

[৭] এ বিষয় অভিযুক্ত মাসুদ কাজীর কাছে জানতে চাওয়া হলে তাকে এলাকায় পাওয়া যায়নি।

[৮] এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ নাছির উদ্দিন মৃধা বলেন, আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়