শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ১১:২৯ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২০, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালে একদিনে সর্বোচ্চ ৪৯ জনের করোনা শনাক্ত

খোকন আহমেদ: [২] এনিয়ে জেলায় ২৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যারমধ্যে ৪৫ জন ব্যক্তি চিকিৎসার মাধ্যমে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।

[৩] শনিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে জেলা প্রশাসনের মিডিয়িা সেল সূত্রে জানা গেছে, নতুন করে আক্রান্তদের মধ্যে মেট্রোপলিটন পুলিশের তিনজন ও জেলা পুলিশের দুইজন সদস্যসহ বাকেরগঞ্জের একজন, বানারীপাড়ার একজন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের গাড়ির চালক, শেবাচিম হাসপাতালের দুইজন নার্স ও তিনজন স্টাফ, স্বাস্থ্য বিভাগে কর্মরত সাতজন এবং নগরীর বিভিন্ন এলাকার ৩৫ জন ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে।

[৪] জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৪৯ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়