শিরোনাম
◈ জামায়াতের বহিষ্কারের চিঠি পেলেও নজরুল ইসলামের এমপি পদ নিয়ে ব্যবস্থা নিতে পারবে না ইসি ◈ অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধের তথ্য, হত্যার কারণ নিয়ে মিলছে নতুন সূত্র ◈ জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ ◈ নবম পে-স্কেল: দুই ধাপে বেতন বাড়বে, সরকারের বাড়তি ব্যয় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা ◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও) ◈ কুমিল্লায় মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছfড় মেরে হত্যা, ভাবি গুরুতর আহত ◈ ২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ১১:১৫ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২০, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে পুকুর থেকে ভাই-বোনের লাশ উদ্ধার, মা গ্রেপ্তার

এম. মাহফুজুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: [২] ঝিনাইদহ সদর উপজেলার বানিয়াকান্দর গ্রামের একটি পুকুর থেকে রোববার দুপুরে সাফিয়া খাতুন (৬) ও মাহিদ হোসেন (৫) নামে ভাই-বোনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তাদেরকে পানিতে চুবিয়ে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ।

[৩] পুলিশ নিহত দুই সন্তানের মা মনিরা খাতুনকে গ্রেফতার করেছে। সাফিয়া ও মাহিদ বানিয়াকান্দর গ্রামের কৃষক নজরুল ইসলাম ও মনিরা খাতুন দম্পতির সন্তান।

[৪] স্থানীয় ইউপি সদস্য সুজন জানান, রোববার সকালে সাফিয়া ও মাহিদকে নিয়ে গোসল করতে যায় তার মা মনির খাতুন (৪০)। বাড়ি ফিরে মনিরা প্রতিবেশি রাবেয়া খাতুন নামে এক মহিলাকে জানায় তার দুই সন্তানকে সে পুকুরে রেখে এসেছে। মনিরার অসংলগ্ন কথাবার্তার পর রাবেয়া খাতুনসহ লোকজন পুকুরের কাদায় পুতে রাখা অবস্থায় দুই ভাই-বোনের মৃতদেহ উদ্ধার করে। গ্রামবাসির অভিযোগ মনিরা খাতুনের মানসিক সমষ্যার পাশাপাশি সে বদরাগি মহিলা হিসেবে মহল্লায় পরিচিত। দুই বছর আগে সে তার এক সন্তানকে বিক্রি করে দেয় বলে অভিযোগ করেন ইউপি সদস্য সুজন।

[৫] এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত ঝিনাইদহ সদর থানার এসআই সাখওয়াত হোসেন জানান, পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা কর হচ্ছে তার মা দুই সন্তানকে পুকুরে ডুবিয়ে হত্যা করেছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

[৬] এসআই সাখওয়াত জানান, জিজ্ঞাসাবাদের জন্য মা মনিরা খাতুনকে আটক করা হয়েছে। উল্লেখ্যঃ শনিবার ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাকোসপোতা গ্রামে ৫ বছরের শিশু পুত্র রাব্বি হাসান রিফাতকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার পর মা রিফা খাতুন (২৬) গলায় রশি দিয়ে আত্বহত্যা করে। এ ঘটনার একদিন পর ঝিনাইদহ সদর উপজেলার বানিয়াকান্দর গ্রামে দুই শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় অপরাধ বিশেষজ্ঞদের ভাবিয়ে তুলেছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ