শিরোনাম
◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৮:৪৮ সকাল
আপডেট : ৩১ মে, ২০২০, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৮ বিচারপতিকে দুইবার শপথ পড়ানোর ব্যাখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট

এস এম নূর মোহাম্মদ : [২] রোববার সুপ্রিম কোর্টের মুখপাত্র সাইফুর রহমান জানান, শনিবার বিকাল ৩ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান বিচারপতি জনাব সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথ পাঠ করান। তবে, কারিগরী ত্রুটির কারণে শপথ গ্রহণকারী কোনো কোনো বিচারপতির শপথ গ্রহণ স্পষ্টভাবে শ্রুত না হওয়ায় প্রধান বিচারপতি পুনরায় সশরীরে তাঁদের শপথ পাঠ করানোর প্রয়োজনীয়তা অনুভব করেন। তাই শনিবার রাত ৯টা ৩০ মিনিটে প্রধান বিচারপতির খাস খামরায় স্বশরীরে তাঁদের শপথ পাঠ করান।

[৩] এর আগে শনিবার সাইফুর রহমান জানান, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৮ বিচারপতিকে শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি।আর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা এতে সংযুক্ত ছিলেন।

[৪] ওই শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর। তবে রাতে পুনরায় শপথ অনুষ্ঠানের বিষয়ে গণমাধ্যমকে কোন কিছু জানানো হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়