শিরোনাম
◈ হাজারও মানুষ নির্বিচারে আটক, দেদারসে চলছে মামলা বাণিজ্য, অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ◈ নির্বাচনে জিততে উত্তরবঙ্গে চোখ জামায়াতের, রংপু‌রে লাঙলের দুর্গ ভাঙ‌তে চায় তারা ◈ বেনাপোল বন্দরে বাণিজ্য ও যাতায়াত: ৫৭৫ ট্রাক পণ্য, পাসপোর্টধারী ১,৩৯৮ জন ◈ পুরান ঢাকার রঙিন জীবনে ঘুরে চা-বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত ◈ ১০টি আসনে জয়ের আশা করছে এনসিপি ◈ দুরন্তকে হা‌রি‌য়ে অদম্য টি-টোয়েন্টি ক্রিকে‌টে ধুমকেতুর সুন্দর সূচনা  ◈ বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই নিয়ে আশাবাদী অ‌স্ট্রেলিয়ান ব্রেট লি  ◈ চট্টগ্রাম বন্দর অচল করার অভিযোগে ১৫ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ তদন্তের নির্দেশ ◈ প্রক্টর অফিসের সামনে ভ্রাম্যমাণ দোকান বসালেন ডাকসু সদস্য সর্বমিত্র ◈ ভারতে অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ: ১৬ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৬:৫৪ সকাল
আপডেট : ৩১ মে, ২০২০, ০৬:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কুমিল্লা বোর্ডে পাশের হার শতকরা ৮৫.২২ ভাগ

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধিঃ [২] কুমিল্লা বোর্ডে চলতি বছর এসএসসি পরীক্ষায় পাশের হার শতকরা ৮৫.২২ ভাগ। গড় ফলাফলের সাথে বেড়েছে জিপিএ ৫ ও শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্য।

[৩] রোববার বেলা ১১ টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড.মোঃআছাদুজ্জামান জানান, এ বছর কুমিল্লা বোর্ডে পাশের হার ও জিপিএ উভয় বেড়েছে।

[৪] ফলাফলে দেখা যায় কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে চলতি বছর ১ লাখ ৫৯ হাজার ৭০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। যার মধ্যে পাশ করেন ১ লাখ ৩৫ হাজার ৫৬০ জন। জিপিএ ৫ পেয়েছেন ১০ হাজার ২৪৫ জন।

[৫] এ বছর কুমিল্লা বোর্ডের অধীন ১ হাজার ৭৩২ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্যে ১৬২ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শতভাগ পাশ করে।

[৬] কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুস সালাম জানান, গত বছরের চেয়ে চলতি বছর এসএসসি পরীক্ষার গড় ফলাফল বেড়েছে। মূলত শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে এমন ফলাফল হয়েছে।ভবিষ্যতেও ফলাফলের এমন ধারা অব্যহত থাকার আশাবাদ ব্যক্ত করেন প্রফেসর মোঃআবদুস সালাম।সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়