শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৪:২০ সকাল
আপডেট : ৩১ মে, ২০২০, ০৪:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদক পাচার ও যুবতীদের দেহ ব্যবসায় বাধ্য করার অভিযোগে গ্রেপ্তার চ্যাম্পিয়ন্স লিগের রেফারি

ইয়াসিন আরাফাত : [২] সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগের পরিচিত রেফারি স্নাভকো ভিনিচকে গ্রেপ্তার করেছিলো বসনিয়ার পুলিশ।বর্তমানে জামিন মুক্ত আছেন ভিনিচ। তিনি নিজেকে নির্দোষ দাবি করলেও তার বিরুদ্ধে তদন্ত চলছে। টাইমস অফ ইন্ডিয়া,দ্যা সান , ডেইলি মেইল ইউকে

[৩] জানা গেছে, বসনিয়ার এক মাদক মাফিয়াকে গ্রেপ্তারের পরই গ্রেফতার করা হয় ভিনিচকে। তিনি তখন এক পার্টিতে ব্যস্ত ছিলেন। সেই পার্টিতে হানা দিয়ে বেআইনি অস্ত্র, মাদক-সহ ৯ মহিলা ও ১৫ পুরুষকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও ভিনিচের দাবি, এক শিল্পপতির আমন্ত্রণ রক্ষায় ওই পার্টিতে গিয়েছিলেন তিনি।

[৪] ফুটবল ভক্তদের কাছে পরিচিত মুখ স্লাভকো ভিনিচ। চ্যাম্পিয়ন্স লিগের বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারির দায়িত্ব সামলেছেন তিনি। এরমধ্যে অবশ্যই উল্লেখযোগ্য, ২০১৯-২০ মরশুমে ম্যান সিটি বনাম শাখতার দনেস্ক এবং গেংক বনাম লিভারপুল ম্যাচের রেফারি ছিলেন ভিনিচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়