শিরোনাম
◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড ◈ কষ্টের জয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ ষোলোয় রিয়াল মা‌দ্রিদ ও পিএসজি ◈ চার অপরাধে ড. ইউনূস ও উপদেষ্টাদের বিরুদ্ধে মামলার ঘোষণা ঢাবি অধ্যাপক কার্জনের ◈ দুপুরে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে আজ থেকে শুরু হবে অমর একুশে বইমেলা ◈ বাংলা‌দেশ নারী দল স্কটল্যান্ডে ত্রিদেশীয় টুর্না‌মেন্ট খেলবে  ◈ বিশ্বকাপে মে‌ক্সি‌কোর বিপক্ষে খেলতে চান না ‌লিও‌নেল মেসি  ◈ লিফটের ফাঁকা স্থানে শিশুর মরদেহ, বিচার চেয়ে হাতিরঝিল থানা ঘেরাও ◈ গ্যাসে স্টেশনে লিকেজ: কক্সবাজারে বিস্ফোরণে আহত ১৫, এলাকায় সতর্কতা (ভিডিও) ◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০২:১৯ রাত
আপডেট : ৩১ মে, ২০২০, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জিয়াউর রহমানকে নিয়ে অনেকে বির্তকের খাতিরে বির্তক করছেন: মওদুদ

শিমুল মাহমুদ: [২] বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, মুক্তিযদ্ধের ওপর লেখা বিভিন্ন বইয়ের উদ্ধৃতি দিয়ে বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আজকে এটা নিয়ে যারা বির্তক করছেন তারা বির্তকের খাতিরে বির্তক করছেন। এই বির্তক তুলে শহীদ জিয়াকে খাটো করা যাবে না, তাকে খাটো করে কোনো লাভ হবে না।

[৩] বিএনপির ওপর শত নিপীড়ন-নির্যাতনের পরে শহীদ জিয়ার আদর্শে গড়া বিএনপি এখনো টিকে আছে, টিকে থাকবে। একে কেউ নিচিহ্ন করতে পারবে না।

[৪] স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে এমন একটা বিশাল অপরাধ করে ফেলেছেন যে, আওয়ামী লীগের কিছু ছিনতাই করে নিয়েছেন। আরে ভাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো আওয়ামী লীগের কিছু ছিনতাই করেন নাই। তিনি দেশের মানুষের জন্য স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেটা তারা(আওয়ামী লীগ) ভুলানোর জন্য কত কথা কতভাবে বলছেন। টেলিভিশন সব দখল করে ফেলেছেন আপনারা। আজে সেই টেলিভিশনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে একটা শব্দও উচ্চারণ করা হচ্ছে না।

[৫] শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভার্চুয়াল আলোচনা সভায় তিনি একথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়