শিরোনাম
◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, ৬ জনের মরদেহ উদ্ধার ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে ◈ নতুন পেনশন নীতিমালা: পুনর্বিবাহ না করলে আজীবন পারিবারিক পেনশন, ৫০ বছরের বেশি বিধবাদের ছাড়

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০২:১৪ রাত
আপডেট : ৩১ মে, ২০২০, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালীগঞ্জে লুট হওয়া শর্টগানসহ ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : [২] শুক্রবার (২৯ মে) ভোরে অভিযানে ৩ ডাকাত গ্রেফতার পরে তাদের জবানবন্দী অনুযায়ী শনিবার (৩০ মে) সকালে লুট হওয়া শর্টগান উদ্ধার করা হয়। দুপুরে গ্রেফতারকৃতদের গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

[৩] অস্ত্র উদ্ধার, ডাকাত গ্রেফতার ও তাদের আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক।

[৪] গ্রেফতারকৃতরা হলেন নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের বিরিন্দা গ্রামের রমিজ উদ্দিনর ছেলে মো. হারুন মিয়া (২৪), একই এলাকার মোমেন সরকারের ছেলে সুজন সরকার (২০) ও একই উপজেলার আশরাফপুর গ্রামের কবির মিয়ার ছেলে অনিক মিয়া (১৯)।

[৫] কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জানান, গত মাসের ২২ তারিখ দিবাগত রাতে কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও গ্রামের চায়না ফ্যাক্টরীতে ডাকাতির ঘটনা সংগঠিত হয়। ওই ঘটনায় কোন মালামাল না নিয়ে গেলেও কারখানার নিরাপত্তা প্রহরীর কাছ থেকে একটি শর্টগান লুটে নেয়।

[৬] পরে ওই ঘটনায় ৩০ এপ্রিল কারখানার কর্মকর্তা হোসেন আলী বাদী হয়ে অজ্ঞাত ৮/৯ জনকে আসামি করে ডাকাতি মামলা (নং ১১) দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে প্রায় ১ মাস বিভিন্নস্থানে দীর্ঘ অভিযান পরিচালিত হয়। এরই ধারবাহিকতায় ২৯ মে ভোর থেকে ৩০ মে সকাল পর্যন্ত দুই দিনব্যাপী ওসির নেতৃত্বে থানার এসআই সোহেল মোল্লা, জিহাদুল হক শামসুদ্দোহাসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালিত হয়। অভিযানে তিন ডাকাতকে তাদের নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।

[৭] তিনি আরো জানান, গ্রেফতার হওয়া তিন আসামীর স্বীকারোক্তি মোতাবেক আসামী হারুনের শশুরবাড়ী নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী এলাকার একটি জঙ্গল থেকে অস্ত্র (.১২ বোর শর্টগান) উদ্ধার করা হয়। দুপুরে গ্রেফতার কৃতদের গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ