শিরোনাম
◈ ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে ◈ অ‌নেক লড়াই ক‌রে চেলসিকে হারা‌লো ম্যানচেস্টার ইউনাইটেড  ◈ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন মেসি! আর্জেন্টিনার সঙ্গে আলোচনা পাকিস্তান ফুটবল কর্তাদের  ◈ একঝাঁক তারকা ছিটকে গেলেন বিশ্বকাপের আগেই! ◈ অবিশ্বাস অনাস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে বাড়ছে দূরত্ব ◈ বিশ্বকাপের আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ ◈ বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দেয়‌নি কানাডা ◈ জরিপে দেখা গেছে, ২০২৬ বিশ্বকাপ দলে নেইমারকে চান না বেশিরভাগ ব্রাজিলিয়ান ◈ কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ◈ স্টুডেন্ট ভিসাধারীদের জন্য কঠোর সতর্কতা যুক্তরাষ্ট্র দূতাবাসের

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০৩:১৮ রাত
আপডেট : ৩০ মে, ২০২০, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের উত্তর প্রদেশে মাটি চাপা থেকে জীবন্ত শিশুকে উদ্ধার

রাশিদ রিয়াজ : [২] শিশুটির পা শুধু কাদা মাটির উপরে নড়ছিল। বাকি পুরো দেহ ছিল মাটির নিচে। ওই পা নড়া দেখে ভারতের সিদ্ধার্থনগর জেলার সনোউরা গ্রামের এক নারী মাটির নিচ থেকে শিশুটিকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যায়। দি সান

[৩] গত ২৫ মে এঘটনা ঘটে। হাসপাতালের নার্স লক্ষী জানিয়েছেন শিশুটি ছেলে সন্তান এবং সে এখন ভাল আছে। ভূমি ধসের পর স্থানীয় গ্রামবাসীরা ঘর তুলতে যেয়ে শিশুটিকে কাদার মধ্যে চাপা দেয়া অবস্থায় দেখতে পায়।

[৪] চিকিৎসকরা বলছে তার শ্বাসযন্ত্রে কিছুটা কাদামাটি আটকে গেলেও শিশুটি এখন সম্পূর্ণ সুস্থ আছে।

[৫] তবে শিশুটি দুর্ঘটনায় মাটি চাপা পড়েছিল নাকি তাকে চাপা দেয়া হয়েছিল তা তদন্ত করে দেখছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়