শিরোনাম
◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন! ◈ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্প

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০৩:৫৮ রাত
আপডেট : ৩০ মে, ২০২০, ০৩:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মহামারী করোনাকে হারিয়ে গোলাপ হাতে বাড়ি ফিরল শিশু

আন্তর্জাতিক ডেস্ক : [২] হাসপাতাল থেকে বেরনোর সময় ডাক্তার থেকে সিস্টাররা, সবাইকে দেখা যায় শিশুটিকে গলায় মালা পড়াতে। হাতে গোলাপ ফুল দিতে। কিন্তু কেন সবাই গলায় মালা পড়াচ্ছে ? না অবুঝ শিশুমন তা আর অতশত বুঝে উঠতে পারেনি। পারবেই বা কী করে ? ওর বয়েস যে মাত্র ৪ বছর! কিন্তু এই ছোট্ট বয়সেই করোনার মারণ থাবাকে পরাস্ত করেছে সে।

[৩] শিশুটি রায়গঞ্জ কোভিড হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিল। আজ শুক্রবার (২৯ মে) হাতে ফিট সার্টিফিকেট নিয়ে মায়ের হাত ধরে বাড়ি ফেরে এই খুদে। গলায় ফুলের মালা, হাতে গেলাপ। কলকাতার ইটাহার থানা এলাকায় বাড়ি ওই শিশুটির। জানা গিয়েছে, স্ত্রী ও শিশুপুত্রকে নিয়ে হরিয়ানায় শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন শিশুর বাবা।

[৪] সেখান থেকে ইটাহারে ফেরার পর পরিবারের ৩ সদস্যের লালরসের নমুনা সংগ্রহ করা হয়। একইসঙ্গে ১৪ দিন বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয় জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। ২৩ মে সকালে রিপোর্ট আসে ৩ জনের। রিপোর্ট আসতেই দেখা যায়, ওই শিশুর মা ও বাবার রিপোর্ট নেগেটিভ হলেও, শিশুটি কোভিড-১৯ পজিটিভ। করোনায় আক্রান্ত হয়েছে শিশুটি।

[৫] এরপরই ওই শিশুটিকে চিকিৎসার জন্য রায়গঞ্জ কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। একসপ্তাহ সেখানেই চিকিৎসাধীন ছিল ওই শিশুটি। আজ হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় ওই শিশুটিকে। করোনা জয় করে ফেরার পর আক্রান্ত শিশুর মা বলেন, ৭ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ শুক্রবার ছেলেকে পুরোপুরি সুস্থ করে নিয়ে বাড়ি ফিরছি।

[৬]সঠিক চিকিৎসা হলে প্রত্যেকেই সুস্থ হয়ে যাবেন বললেন, কোভিড হাসপাতালের চিকিৎসক দিলীপ কুমার গুপ্তা। তিনি জানান দিল্লি থেকে ফেরার পর ওই শিশুর করোনা পজিটিভ রিপোর্ট আসে। তবে চিকিৎসার পর এখন সে সম্পূর্ণ সুস্থ । বাড়ি গিয়ে আপাতত আর ৭ দিন ওই শিশুকে কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দেওয়া দিয়েছেন হাসপাতাল কতৃপক্ষ।

(ছবিটি-প্রতিকী)

  • সর্বশেষ
  • জনপ্রিয়