শিরোনাম
◈ তারেক রহমানের আগমন ঘিরে বরিশালে নেতাকর্মীদের ঢল, বেলস পার্ক মাঠে সাজ সাজ রব ◈ আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান ◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০৩:১৯ রাত
আপডেট : ৩০ মে, ২০২০, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ কে স্ত্রীর সঙ্গে তুলনা করে তোপের মুখে ইন্দোনেশিয়ার মন্ত্রী মাহফুদ এমডি

সিরাজুল ইসলাম: [২] অনলাইন অনুষ্ঠানে আইন, রাজনীতি ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মাহফুদ বলেন, সমুদ্র ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী পাক লুহুত তাকে মেসেজ পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, ‘করোনা আপনার স্ত্রীর মতো। আপনি একে নিয়ন্ত্রণের চেষ্টা করবেন, অবশেষে বুঝতে পারবেন যে তা সম্ভব না। তারপর এটাকে মানিয়ে নিয়েই জীবনযাপন করতে শিখবেন।’ জাকার্তা পোস্ট

[৩] এ মন্তব্যকে ‘লিঙ্গ বৈষম্যমূলক ও বিদ্বেষপূর্ণ’ বলে আখ্যায়িত করে ক্ষোভ প্রকাশ করেছেন নারী অধিকারকর্মীসহ অনেকেই। ইন্দোনেশিয়ার নারী অধিকার সংগঠন সলিডারিটাস পেরেমপুয়ানের প্রধান নির্বাহী দিনদা নিছা ইউরা সমালোচনা করে বলেন, মাহফুদের ওই মন্তব্যের মধ্য দিয়ে সরকারি কর্মকর্তাদের মনের গতানুগতিক লিঙ্গবৈষম্য ও নারী বিদ্বেষ ফুটে উঠেছে। তিনি বলেন, একজন মন্ত্রীর এমন মন্তব্যে করোনাভাইরাস মোকাবিলার প্রক্রিয়ায় সরকারের অগভীর চিন্তার প্রকাশ ঘটেছে। নারীকে তিনি বস্তু হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছেন। নারীকে পুরুষের অধস্তন হিসেবে তুলে ধরে হেয় করা হয়েছে।

[৪] মনাশ ইউনিভার্সিটির অধ্যাপক আরিয়েল হেরায়ান্তো টুইটারে বলেন, বিরক্তিকর। একটা ব্যাখ্যা পাব বলে আশাকরি। সাংবাদিক ফাব্রিয়ানা ফিরদাউস লিখেছেন, স্ত্রীদের যদি তাদের আর পছন্দ না হয়, তাহলে তারা দুজনে (মাহফুদ এমডি ও পাক লুহুত) বিচ্ছে করে ফেলছেন না কেন?

[৫] ইন্দোনেশিয়ায় শুক্রবার পর্যন্ত ২৪ হাজার ৫৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন এক হাজার ৪৯৬ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়