শিরোনাম
◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাহজালাল বিমানবন্দরে নতুন টার্মিনাল চালু হবে শিগগিরই ◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে ◈ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনা‌লে আজ বাংলা‌দেশ ও ভারত মু‌খ্মেু‌খি

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ১২:৫৫ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২০, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক্সিম ব্যাংকের এমডি নির্যাতনের ঘটনায় অভিযুক্ত দুই শিকদার এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ডে পালিয়েছে

বিশ্বজিৎ দত্ত : [২] দৈনিক ডেইলী স্টার রিপোর্টে বিশেষ সূত্রের বরাত দিয়ে দাবি করেছে, শিকদার গ্রুপের এমডি রন শিকদার ও পরিচালক দীপু হক শিকদার ২৫ মার্চ সকাল ৯ ট ১৩ মিনিটে নিজেদের এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ড পালিয়েছে।

[৩] তবে ইমিগ্রেশন এই ২ যাত্রীর পরিচয় জানায়নি। সিভিল এভিয়েশন পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদুল হাসান জানান, আর এস আর এভিয়েশান ব্যাংককে গিয়েছে ২ জন প্যাসেঞ্জার নিয়ে।

[৪] ডেইলি স্টার জানিয়েছে, থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাস থাই পররাষ্ট্র মন্ত্রণালয়কে এয়ার অ্যাম্বুলেন্স ‘এলাও’ করার জন্য চিঠি দেয়। একই দিনে বাংলাদেশের  পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশে থাই দূতাবাসে  ২টি মেডিক্যাল ভিসা প্রদানের জন্য চিঠি দেয়।

[৫] বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে বিপুল প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কানাডাপ্রবাসী সাংবাদিক সওগাত আলী সাগর প্রশ্ন তুলেছেন, আর্থিক খাতের লুটেরাদের প্রতি এতো সহানুভূতি কেন। সরকারের কোন পর্যায় থেকে দুর্বৃত্তদের পৃষ্ঠপোষকতা করা হয়। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়