শিরোনাম
◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৭:৩৭ সকাল
আপডেট : ২৯ মে, ২০২০, ০৭:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্ত ডাক্তারকে প্লাজমা দিলেন সিএমপি’র ট্রাফিক কনস্টেবল অরুন চাকমা

রাজু চৌধুরী :[২] মানবিক পুলিশিং এর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো সিএমপি'র ট্রাফিক কন্সটেবল অরুন চাকমা। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন ২জন ডাক্তার - ডাঃ সামিরুল ও ডাঃ মুহিদকে বৃহস্পতিবার একই সাথে প্লাজমা দিলেন কন্সটেবল অরুন চাকমা।

[৩] কোভিড-১৯ চিকিৎসার ক্ষেত্রে ঢাকার পরে চট্টগ্রামে শুরু হলো প্লাজমা পদ্ধতি প্রয়োগের। শুরুতেই চট্টগ্রাম মেডিকেল কলেজে কর্মরত করোনা পজিটিভ দুজন ডাক্তারকে এ পদ্ধতিতে চিকিৎসা প্রদানের জন্য প্লাজমা দাতা খোঁজা হচ্ছিলো। সিএমপি কমিশনার মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম এর নির্দেশে এই দুইজন ডাক্তার কে প্লাজমা প্রদান করে কনস্টেবল অরুন চাকমা মানবিক পুলিশিং এ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো।

[৪] সিএমপি'র ট্রাফিক (উত্তর) বিভাগে কর্মরত কনস্টেবল ২৩৫৪/অরুন চাকমা সিএমপি'র প্রথম পুলিশ সদস্য যিনি করোনা ভাইরাস কে জয় করে গত (৩ মে) চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে কর্মস্হলে যোগদান করেন।

[৫[ সিএমপি সূত্রে জানা যায়, ভাইরাসে আক্রান্ত হলে গত ১৯ এপ্রিল চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসার জন্য তাকে প্রেরণ করা হয়। সিএমপি'র উর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা এবং ডাক্তার ও চিকিৎসাকর্মীদের আন্তরিক প্রচেষ্টায় দীর্ঘ ১৪ দিনের চিকিৎসা শেষে দুইবার পরীক্ষায় তার করোনা ভাইরাস নেগেটিভ আসলে তাকে গত ৩ মে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র প্রদান করেন।

[৬] সিএমপি কমিশনার মো: মাহাবুবর রহমান বলেন, ডাক্তার বাঁচলে আমরা বাঁচবো। করোনা ভাইরাস প্রতিরোধ যুদ্ধের সম্মুখ যোদ্ধা সম্মানিত ডাক্তারগনদের প্রতি সিএমপি'র এই ভালোবাসার উপহার দেশের সর্বস্তরের জনগণকে এই দূর্দিনে ডাক্তারদের পাশে থাকার বিষয়ে উদ্বুদ্ধ করবে বলে আশা করছি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ