শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৬:২৬ সকাল
আপডেট : ২৯ মে, ২০২০, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্থিতিশীল রাজধানীর নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার

লাইজুল ইসলাম : [২] শুক্রবার (২৯ মে) সকালে রাজধানীর কারওয়ান বাজার, নিউমার্কেট, পলাশী ও মগবাজার ঘুরে দেখা গেছে স্বাভাবিক দামেই বিক্রি হচ্ছে পণ্য। তবে মুরগির দাম নিয়ে অশন্তোষ দেখা গেছে ক্রেতাদের মধ্যে।

বিক্রেতারা বলছেন, ব্রয়লার মুরগির সংকটের কারণে এমনটি হয়েছে।

[৩] সবজির বাজার রয়েছে সবার নাগালের ভিতরে। কাকরোল প্রকার ভেদে ২০-৪০, করলা ২০-৩৫, উস্তা ১৫-৩০, ঢেরস ২০-৩০, কচুরলতি ২৫-৩৫, বেগুন ২০-৪০, শসা ২০-২৫, কিছুটা বাড়তি দামে টমেটো ৪০-৫০ ও পেঁপে ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ।

[৪] আকার ভেদে প্রতি পিছ লাউ ৪০-৫০, কুমড়া ৩০-৪০ টাকা, বাঁধা কপি ২০-২৫, বাঁধা কপি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি হালি কলা (আকার ভেদে) ১০-১৫, প্রতি হালি ছোট লেবু ১০-১৫, বড় সাইজের লেবু ২০-২৫ টাকায় বিক্রি হচ্ছে।  প্রতি আটি কচুশাক ৭-১০, লালশাক ১০, মুলাশাক ১০, পালংশাক ১৫, লাউ ও কুমড়াশাক ২০, পুঁইশাক ১০-১৫ টাকায় বিক্রি হয়েছে।

[৫] অপরিবর্তিত আছে গরু ও খাসির মাংসের দাম। প্রতি কেজি বয়লার বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি। প্রতি কেজি লেয়ার বিক্রি হচ্ছে ২১০, সাদা লেয়ার ১৮০ টাকা। প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি। ব্রয়লার ডিম বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা ডজন।

[৬] মাছের দাম বাড়েনি। চাল, ডাল, তেলের দামও রয়েছে স্থীতিশীল।

  • সর্বশেষ