শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৫:২৮ সকাল
আপডেট : ২৯ মে, ২০২০, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পাওয়া যাবে সম্পূর্ণ অনলাইনে, করতে হবে প্রি রেজিস্ট্রেশন

মহসীন কবির : [২] পূর্ব নিবন্ধন করা থাকলে ফল পৌছে যাবে অভিভাবকের মোবাইল ফোনে। সেই সাথে, সামাজিক দুরত্ব মানতে, স্কুলে স্কুলে জমায়েতে নিষেধাজ্ঞা থাকছে ফল প্রকাশের দিন। ফলাফল নিয়ে দুশ্চিন্তা না করার পরামর্শ শিক্ষাবোর্ডগুলোর। করোনার কারণে প্রায় এক মাস বিলম্বে আগামী ৩১ মে প্রকাশ করা হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল।

[৩] করোনা সংক্রমণ রোধে ফলাফল ঘিরে সামাজিক দূরত্ব মানতে, স্কুলে ভিড় না করার নির্দেশনা বোর্ডগুলোর। এবার আগে থেকে নিবন্ধন করা মোবাইল ফোনে, পৌঁছে যাবে ফল।

[৪] এসএমএসে ফলাফল পেতে প্রি রেজিস্ট্রেশন করা যাবে। এ জন্য ফোনের এসএমএস অপশনে গিয়ে, বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেইস রোল নম্বর স্পেইস পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। বোর্ড থেকে প্রকাশের পর ফলাফল পৌঁছে যাবে নিবন্ধন করা মোবাইল নম্বরে। সেই সাথে বোর্ডের ওয়েবসাইটেও প্রকশ করা হবে ফলাফল। যা জানা যাবে অনলাইনেই।

[৫] ৩রা ফেব্রুয়ারিতে শুরু হয়ে এবারের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় মাসের ২৭ তারিখ। বরাবর দুই মাসের মধ্যে এই ফল প্রকাশ করা হলেও করোনার জন্য প্রায় ১ মাস দেরি হলো এবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়