শিরোনাম
◈ ডিসেম্বরে শেখ হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা (ভিডিও) ◈ ২০৩৫ সালেই খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, বাড়বে মুসলিম জনসংখ্যা: পিউ রিসার্চের পূর্বাভাস ◈ ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ ◈ যে শর্ত মানলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত, জানালেন মিয়া গোলাম পরওয়ার ◈ আমাজনের গভীর অরণ্যে বিচ্ছিন্ন আদিবাসী ‘আওয়া’ জনগোষ্ঠীর বিরল ছবি প্রকাশ, অস্তিত্ব বিলুপ্তির শঙ্কা ◈ শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী ◈ ঢাকায় আশ্রয় নেওয়া নেতাকর্মীদের ধরতে ডিএমপির চিরুনি অভিযানের ঘোষণা ◈ নড়াইলের কালিয়ায় বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, কৃষক দল ও জাসাসের দুই নেতা নিহত ◈ জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ ◈ দিনাজপুর সীমান্তে আকাশ থেকে নজর রাখছে বিজিবি, বাড়ানো হয়েছে নিরাপত্তা

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৪:২৮ সকাল
আপডেট : ২৯ মে, ২০২০, ০৪:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুষ্টিয়ার গড়াই নদীতে নিখোঁজের ১৮ ঘন্টা পর ভেসে উঠলো ব্যাংক কর্মকর্তার লাশ

আব্দুম মুনিব, কুষ্টিয়া : [২] কুষ্টিয়ার গড়াই নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ ব্যাংক কর্মকর্তা রাফসান (৩০) এর মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। নিখোঁজের ১৮ ঘন্টা পর শুক্রবার সকাল ৭টার দিকে ঘোড়ার ঘাট ড্রেজিং পয়েন্টে তার মৃতদেহ ভেসে ওঠে। রাফসান শহরের থানাপাড়া এলাকার মৃত রেজাউল হকের ছেলে। তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ঈশ্বরদী শাখায় ক্যাশিয়ার ছিলেন।

[৩] এর আগে বৃহস্পতিবার দুপুর ২টায় শহরের ঘোড়ার ঘাট সংলগ্ন গড়াই নদীতে পাঁচবন্ধু গোসল করতে নেমে নিখোঁজ হয় রাফসান। বন্ধুরা একসাথে নদীতে গোসলের জন্য নামে। এসময় রাফসান ও অপর বন্ধু তামিম একটু গভীরে গেলে হঠাৎ করেই তারা দু’জনেই নদীতে তলিয়ে যায়। এ সময় অন্যান্য বন্ধুদের চিৎকারে স্থানীয় মাঝিরা তামিমকে টেনে তুলতে পারলেও রাফসানকে খুঁজে পাইনি। পরবর্তীতে খুলনা থেকে ডুবুরি দল কুষ্টিয়ায় এসে রাত ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে উদ্ধারে ব্যার্থ হয়। শুক্রবার সকালে রাফসানের মৃতদেহটি নিখোঁজ হওয়ার স্থান থেকে কিছু দুরেই ডেজিং পয়েন্টে ভেসে ওঠলে স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহটি পানি থেকে উপরে তোলা হয়। এ সময় পরিবার ও আত্মীয়স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে।

[৪] বন্ধু হাসিবুর রশিদ তামিম জানান, রাফসান আর আমি একসাথেই ছিলাম। বাকিরা একটু কম পানিতে ছিল। হঠাৎ করে আমাদের পায়ের নিচের বালি সরে যায়। সাঁতার না জানায় আমি ও রাফসান তলিয়ে যেতে থাকি।

[৫] পারিবারিক সুত্রে জানা গেছে, ঈদের ছুটিতে রাফসান তার কর্মস্থল ঈশ্বরদী থেকে কুষ্টিয়া এসেছিলেন। চলতি মাসের ২ তারিখে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

[৬] কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, নিখোঁজ ব্যক্তির লাশ সকালে ভেসে উঠেছিল। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।

  • সর্বশেষ