শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৫:২৬ সকাল
আপডেট : ২৯ মে, ২০২০, ০৫:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[২] বগুড়ায় চারটি গন্ধগোকুলের ছানা উদ্ধার

এস.এ সজিব : [২] বগুড়ার শাজাহানপুর উপজেলার ক্যান্টনমেন্ট এলাকা থেকে গন্ধগোকুলের চারটি ছানা উদ্ধার করা হয়েছে। কিন্তু উদ্ধারের আগেই মা গন্ধ গোকুলটিকে মেরে ফেলা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

[৩] বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ক্যান্টনমেন্ট এলাকার একটি বাড়ি থেকে গন্ধগোকুলের বাচ্চাগুলোকে উদ্ধার করেন আলোকচিত্রী তৌহিদ পারভেজ বিপ্লব।

[৪] বগুড়া বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা এবং বন্যপ্রানী আলোকচিত্রী তৌহিদ পারভেজ বিপ্লব জানান, ‘দুপুরে আড়াইটার দিকে ওই এলাকার একজন ফোন করে জানান যে ক্যান্টনমেন্ট এলাকার কিছু দুষ্টু বালকের কাছে একটি মা গন্ধগোকুল ও তার চারটি ছানাকে দেখেছেন।বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রাণীগুলোকে উদ্ধারের জন্য বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া এবং বাংলাদেশের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক জহির একনকে ট্যাগ করে ফেসবুকে পোস্ট দেন বিপ্লব। পরে পুলিশ সুপার স্থানীয় থানার ওসির সঙ্গে এ ব্যাপারে কথা বলেন।

[৫] এরপর বিকেল চারটার দিকে পুলিশের সহযোগিতায় একটি বাড়ি থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদের একজন সদস্যের উপস্থিতিতে বাচ্চাগুলো উদ্ধার করেন বলে জানান বিপ্লব।

[৬] তিনি আরও জানান, ছানাগুলোকে বগুড়ার পরিবেশবাদী সংগঠন ‘তীর’ এর কাছে দেওয়া হয়েছে। সুস্থ হলে এবং পরিবেশে ছাড়ার উপযোগী হলে কাছের জঙ্গলে এগুলোকে অবমুক্ত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়