শিরোনাম
◈ জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা ◈ বিএনপির সংরক্ষিত নারী আসনে চমক ও বঞ্চনা—আলোচনায় থেকেও বাদ বহু পরিচিত মুখ ◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৫:১২ সকাল
আপডেট : ২৯ মে, ২০২০, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে একদিনে চারজন করোনা শনাক্ত

এএফএম মমতাজুর রহমান : [২] বগুড়ার আদমদীঘিতে একদিনে এক নারীসহ চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। আদমদীঘি উপজেলা স্বাস্থ্য বিভাগ বৃহস্পতিবার সন্ধ্যায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এ নিয়ে উপজেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে ১১ জনে দাড়ালো। এদের মধ্যে চার জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

[৩] আদমদীঘি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. শহীদুল্লাহ দেওয়ান জানান, আক্রান্ত নতুন চার জনের মধ্যে তিনজন চট্রগ্রাম ও একজন গাজিপুর থেকে বাড়িতে ঈদ করতে এসেছিলেন। চট্রগাম থেকে আসা তিন জন একই পরিবারের সদস্য রেজাউল (৩৮),ও তার স্ত্রী লিপি (৩৩) এবং তাদের ছেলে রফিকুল ইসলাম এরা তিনজন চট্রগ্রামে থাকতেন। এই তিন জনের বাড়ি আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের ঢেকড়া গ্রামে। অপর আক্রান্ত ব্যাক্তির নাম গোলাম রব্বানী (৩৮) বাড়ি আদমদীঘি উপজেলার কুন্দ্রগ্রাম গ্রামে। তিনি গাজিপুর থেকে এসেছিলেন। আক্রান্ত চারজন কে তাঁদের নিজ বাড়িতে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়