শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০২:১৫ রাত
আপডেট : ২৯ মে, ২০২০, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গফরগাঁওয়ে বিদ্যুৎপৃষ্টে শিশু শিক্ষার্থীর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি : [২] ময়মনসিংহের গফরগাঁয়ে বৈদ্যুতিক খুঁটির আর্থিংয়ের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৮ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিশু শিক্ষার্থীর নাম আনোয়ার। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার ।

[৩] আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার যশরা ইউনিয়নের কুর্শাপুর বাজারে মর্মান্তিক দূর্ঘটনা ঘটে । নিহত শিশু আনোয়ার কুর্শাপুর গ্রামের সিরাজ তালুকদারের ছেলে। সে কুর্শাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে অধ্যয়নরত ছিল।

[৪] এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ উপজেলার কুর্শাপুর বাজারে আশরাফ তালুকদারের দোকানের পিছনে থাকা বৈদ্যুতিক খুটির আর্থিংয়ের তারে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার মারা যায়। ঘটনার অনেকক্ষন পর এলাকাবাসী দেখতে পেয়ে আনোয়ারকে উদ্ধার চিকিৎসকের কাছে নিলে, চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ