শিরোনাম
◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই মনিটরিং, এক সপ্তাহে ৩ শতাধিক মামলা ◈ যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে বাংলা‌দে‌শের জনশক্তি রপ্তানি অর্ধেক কমে গেছে, বিকল্প বাজার কতদূর? ◈ ইরানের জবাবে কী আছে, ট্রাম্প কেন ক্ষুব্ধ—তেহরানের পাল্টা প্রস্তাবে নতুন উত্তেজনা ◈ আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম! ◈ দর বাড়ার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত? ◈ পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি ◈ সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যারিস্টার সুমনের জামিন আপিলে বহাল ◈ এখন কোন পথে মমতার রাজনৈতিক ভবিষ্যৎ? ◈ পাঁচ গুণ আয়ের লোভে রাশিয়ার পথে ইলেকট্রিশিয়ান মোহন, যেভাবে যুদ্ধ করে দেশে ফেরেন

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০১:৪৭ রাত
আপডেট : ২৯ মে, ২০২০, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্যবিধি না মানায় গার্মেন্টস শ্রমিক পরিবহনকারী ২টি বাস আটক

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম নগরীর বন্দর এলাকার বন্দর ভবনের সামনে অতিরিক্ত শ্রমিক পরিবহনের দায়ে থিনয়াস গার্মেন্টসের দুটি বাস আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে গার্মেন্টস মালিককে ৫০ হাজার টাকা জরিমানাও করেন অভিযানে নেতৃত্বদানকারী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন। এ দুটি বাস সামাজিক দুরত্ব না মেনেই শ্রমিকদের পরিবহন করছিলেন।

[৩] বৃহস্পতিবার সকাল ১০ টা হতে বিকেল ৩ টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন এর নেতৃত্বে বন্দর এলাকায় অভিযান পরিচালিত হয়। এসময় বন্দর ভবনের সামনে থিয়ানিস গার্মেন্টস এর দুইটি বাসকে ধারণক্ষমতার অতিরিক্ত শ্রমিক পরিবহন করতে দেখা যায়। যার কারণে বাস দুটিকে প্রথমে আটক করা হয় এবং সিইপিজেডে গিয়ে সংশ্লিষ্ট গার্মেন্টস কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

[৪] ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন বলেন, করোনা সংক্রমণ ঠেকাতে সামাজিক দুরত্ব বজায় রেখে গার্মেন্টস ব্যবসা চালু করা হয়। কিন্তু থিনয়াস গার্মেন্টসের দুটি বাস কোনো ধরণের সামাজিক দুরত্ব বজায় না রেখে শ্রমিকদের পরিবহন করছিলেন। যেটা করোনা সংক্রমণ বৃদ্ধিতে সহায়ক ভুমিকা রাখতে পারে। এমন সন্দেহে সংক্রমণ আইন অনুযায়ী বাস দুটিকে আটক করা হয় এবং গার্মেন্টস মালিককে জরিমানা করা হয়।

[৫] জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান রেজওয়ানা আফরিন। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়