শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০১:৩২ রাত
আপডেট : ২৯ মে, ২০২০, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম থেকে ট্রেন চালুর প্রস্তুতি

এম.ইউছুপ রেজা, চট্টগ্রাম : [২] বৃহস্পতাবার (২৮ মে) চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ভিআইপি কক্ষে এ প্রস্তুতি সভা করে আগামী ৩১ মে থেকে যাত্রীবাহী ট্রেন চালানোর লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তারা।

[২] প্রস্তুতি সভায় ট্রেনের টিকিট বিক্রির সময় যেন স্টেশনে নিরাপদ দূরত্ব বজায় থাকে সেজন্য গোল চিহ্ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব রকমের নির্দেশনা যেন বজায় থাকে সেটি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।

[৩] চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী বলেন, ইতিমধ্যে আমরা স্টেশনে গোল চিহ্ন দেওয়ার কাজ শুরু করেছি। টিকিট নেওয়ার সময় যাত্রীদের মধ্যে যেন নিরাপদ দূরত্ব বজায় থাকে সেজন্য এ গোল চিহ্ন দেওয়া হচ্ছে।

[৪] রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) নাসির উদ্দিন আহমেদ বলেন, ৩১ মে থেকে ট্রেন চালুর বিষয়ে মন্ত্রী মহোদয়ের সিদ্ধান্ত মিডিয়ার মাধ্যমে জেনেছি। তবে এখনো লিখিত নির্দেশনা পাইনি। লিখিত নির্দেশনা পেলে কবে থেকে টিকিট বিক্রি শুরু হবে সেটি জানতে পারবো। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়