শিরোনাম
◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় ◈ সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০১:২৮ রাত
আপডেট : ২৯ মে, ২০২০, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি : [২] মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত সুমন চৌধুরী (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। তিনি পৌর শহরের উছলাপাড়া এলাকার নুর চৌধুরীর ছেলে।

[৩] বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় কুলাউড়া-মৌলভীবাজার সড়কের ব্রাহ্মণবাজারের খুমিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

[৪] জানা যায়, নিজ বাসা থেকে সুমন মোটরসাইকেল যোগে উপজেলার ব্রাহ্মণবাজারে যাওয়ার পথে খুমিয়া নামক স্থানে তিনি দুর্ঘটনার শিকার হোন। স্থানীয়দের ধারণা, কোন একটি গাড়ি তার মোটরসাইকেলকে চাপা দিয়ে ফেলে যায়। কুলাউড়ার দিকে আসার পথে রাস্তায় সুমনের নিথর দেহ দেহ পড়ে থাকতে দেখে এক সিএনজি অটোরিক্সা চালক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৫] কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্ত্তী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশের ময়নাতদন্ত ছাড়া লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা
হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়