শিরোনাম
◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে এশিয়া কাপ ব্লাইন্ড ক্রিকে‌টের ফাইনালে ভারত ◈ ৩১শে ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত ক‌রে‌ছেন উচ্চ আদালত ◈ ভুয়া ভিসা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ◈ পুলিশ-বিজিবির গাড়ি থেকে এমপির বাড়িতে আগুন, কীভাবে উত্তপ্ত হলো টুঙ্গিপাড়া? ◈ আওয়ামী লীগ ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে: রিজভী ◈ জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ, সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্টের রিপোর্ট ◈ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ ◈ দাউদ ইব্রাহিমের কার্যালয় হিসেবে ব্যবহৃত ভবনে বুলডোজার

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০৮:২০ সকাল
আপডেট : ২৮ মে, ২০২০, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]দু’বছর ইংল্যান্ডের জন্য অপেক্ষা করবো, না হলে বাংলাদেশে যাওয়া নিয়ে ভাববো : হামজা চৌধুরী

আক্তারুজ্জামান : [২] বিশ্ব ফুটবলে আলো ছড়াতে শুরু করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। দূর পরবাসে থেকেও বাংলাদেশের ঘ্রাণ ভুলতে পারেন না ঝাকড়া চুলের অধিকারী এ ফুটবলার। এখনো বাংলাদেশের ঈদ মিস করেন হামজা চৌধুরী। বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার ব্যাপারেও শুনিয়েছেন আশার গল্প। খবর : প্রথম আলো।

[৩] হামজার জন্ম ইংল্যান্ডে। তবে বাঙালি পরিবারে জন্ম হওয়ার সুবাদে বাংলার আলো-বাতাস সঙ্গী করে বড় হয়েছেন। বাংলাদেশে আসা হয়েছে প্রায় ২০ বার। করোনাকালে থমকে গিয়েছে বিশ্ব। ইংল্যান্ডের অবস্থা তো খুবই ভয়াবহ। এর মধ্যেই চলছে অনুশীলন ও জীবনযাপন।

[৪] ২০১৫-১৬ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়া লেস্টার সিটির জার্সিতে চলতি মৌসুমে একাদশে নিয়মিত দেখা গেছে তাকে। এর আগে ইংল্যান্ডের জার্সিতে খেলেছেন অনূর্ধ্ব-২১ ইউরো চ্যাম্পিয়নশিপ। এখন অপেক্ষায় আছেন ইংল্যান্ড জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর।

[৫] বাংলাদেশের জার্সিতে আপনাকে খেলতে দেখা যাবে কিনা ? উত্তরে হামজা বলেন, আমি আগে ইংল্যান্ডের জার্সিতে খেলার স্বপ্ন দেখি। আরও দুই বছর চেষ্টা করব ইংল্যান্ড জাতীয় দলে জায়গা করে নেয়ার। এরপরে পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে ভাবব।

[৬] তবে খেলা না খেলা পরের বিষয়, এর আগে এ বছর বাংলাদেশ ঘুরে যাওয়ার কথা ছিল তার। কিন্তু করোনা ধাক্কায় সেটা আর হয়ে ওঠেনি। তবে আগামী বছর আসতে পারেন বলে জানিয়েছেন হামজা। এখন দেখার অপেক্ষা এই বাংলার মাটি ওই হামজার ছোঁয়া পায় কি না।

  • সর্বশেষ