শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০৭:১৯ সকাল
আপডেট : ২৮ মে, ২০২০, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিরল স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রথম রেলপথে আসলো ২৪৬০ মেট্রিকটন পেঁয়াজ

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: [২] এই প্রথম দিনাজপুরের বিরল স্থলবন্দর দিয়ে ভারতের রাধিকারপুর রেল ষ্টেশন থেকে ৪২ টি ওয়াগনে ২৪৬০ মেঃটন পিঁয়াজ নিয়ে একটি মালবাহী ট্রেন রেলপথে বাংলাদেশের বিরল ষ্টেশনে এসেছে।

[৩] বুধবার বিকালে ট্রেনটি ভারতের রাধিকাপুর রেল ষ্টেশন থেকে বিরল রেল ষ্টেশনে পৌঁছায়। পরে সন্ধ্যায় ট্রেনটি পার্বতীপুর জংসন হয়ে হিলির উদ্দেশ্যে ছেড়ে যায়।

[৪] বিরল রেল ষ্টেশন মাষ্টার মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে জানান, বগুড়া জেলার আমদানী কারক মেসার্স রায়হান এন্টার প্রাইজ নামের একটি প্রতিষ্ঠান ২৪৬০ মে. টন পেঁয়াজ ভারত থেকে মালবাহী একটি ট্রেনের ৪২ টি ওয়াগনে করে বাংলাদেশে নিয়ে আসে। ট্রেনটির গন্তব্যস্থল হিলি রেল ষ্টেশনে ইতিমধ্যে পৌঁছিয়েছে।

[৫] তিনি জানান, বিরল স্থল বন্দরের ইতিহাসে এটাই প্রথম রেলপথে পিঁয়াজ ভারত থেকে বাংলাদেশে আসলো। সম্পাদনা:জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়