শিরোনাম
◈ ১২ দল নি‌য়ে সোমবার শুরু হ‌চ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ ◈ টেস্ট খেল‌তে পা‌কিস্তান দল এখন ঢাকায় ◈ ভারী বর্ষণে চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কা ◈ ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি ◈ শাপলা চত্বর হত্যাযজ্ঞ: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে ◈ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে নতুন রেকর্ড গড়ল ◈ ই-ট্রাফিক ব্যবস্থায় নতুন ধাপ: আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা ◈ মে‌সির ইন্টার মায়া‌মি ৩ গো‌লে এগি‌য়ে থে‌কেও হে‌রে গে‌লো ◈ গুরুত্বপূর্ণ খনিজ শিল্পে বিনিয়োগ ও সংস্কারে এডিবির নতুন উদ্যোগ ◈ শার্শায় তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০৭:১৭ সকাল
আপডেট : ২৮ মে, ২০২০, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুয়তে করোনায় সংক্রমিত ২১৫৭ জন বাংলাদেশি, মারা গেছেন ২৭ জন

কূটনৈতিক প্রতিবেদক : [২] এর মধ্যে বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, স্থানীয়ভাবে নিয়োগপ্রাপ্ত দুই অনুবাদক এবং এক কর্মচারীসহ মোট চারজন সংক্রমিত হয়েছেন।

[৩] কুয়েত সিটির বিভিন্ন হাসপাতালের তত্ত্বাবধানে বাংলাদেশ দূতাবাসের স্টাফ এবং প্রবাসী শ্রমিকদের চিকিৎসা চলছে।

[৪] এদের মধ্যে অনুবাদক হিসাবে অনেক দিন ধরে কাজ করার মিশনের একজন লোকাল স্টাফের অবস্থা গুরুতর। করোনা ধরা পড়ার পরপরই তাকে আইসিইউতে নিতে হয়েছে।

[৫] দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান এ তথ্য জানিয়ে বলেন, কুয়েত সরকার দেশটিতে থাকা বাংলাদেশিসহ অবৈধ শ্রমিকদের সাধারণ ক্ষমা দিয়ে নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে।

[৬] অনেকের পাসপোর্ট না থাকায় ট্রাভেল পাস সরবরাহ ও খাবার বিতরণ করতে হচ্ছে দূতাবাসের থেকে। মূলত শ্রম উইংয়ের কাজ এটি।

[৭] ধারণা করা হচ্ছে, প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুল ইসলাম এবং তার সহযোগীরা শ্রমিকদের মাঝে ত্রাণ এবং অন্যান্য কনস্যুলার সেবা দিতে গিয়ে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়